রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়ায় বোমা বিস্ফোরণে তিনজন নিহত, আহত ২১ ‘বড় ভাই’ সঞ্জয় দত্তকে জড়িয়ে ধরে সালমান খানের আবেগঘন বার্তা বাবা বিজয়কে নিয়ে হলিউড সিনেমা বানাতে চান জেসন সঞ্জয় দুই দশক পর উর্মিলা-রামগোপাল ভার্মার ‘গোপন বিয়ের’ খবর দিলেন সাংবাদিক ট্রাম্পের ‘যুগান্তকারী সাফল্য’ ঘোষণার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪ ইরানের ওপর হামলার কথিত পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ সৌদি যুবরাজের যুক্তরাষ্ট্রের আইডাহোতে রেস্তোরাঁয় গুলি, নিহত ৩ ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প হুবহু ইলন মাস্কের মতো দেখতে কে এই ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর ইরানে বড় হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল

ইউক্রেনে যৌন সহিংসতা চালানোর কথা অস্বীকার করেছে রাশিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ১৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সেনারা ধর্ষণের মতো যৌন সহিংসতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে দাবি করে আসছে ইউক্রেন। পশ্চিমা গণমাধ্যমের প্রতিবেদনেও অনেকবার বলা হয়েছে, ধর্ষণ বা যৌন সহিংসতাকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রাশিয়া। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভায় রুশ রাষ্ট্রদূত ইউক্রেনে যৌন সহিংসতা চালানোর বিষয়টি অস্বীকার করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া দাবি করেছেন, এমন ঘটনার কোন প্রমাণ নেই। তবে ৩ জুন পর্যন্ত ইউক্রেনে ১২৪টি যৌন সহিংসতা বিষয়ক ঘটনার অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ।

বিশ্ব খাদ্য সঙ্কটের জন্য রাশিয়াকে দায়ী করার পর নিরাপত্তা পরিষদের ওই অধিবেশন থেকে বেরিয়ে যান রুশ রাষ্ট্রদূত। চলতি বছরের ২৪ জানুয়ারি ইউক্রেনে বিশেষ সেনা অভিযান শুরু করে রাশিয়া। সেই থেকে দেশটির ৬৫ লাখের মানুষ এখন পর্যন্ত দেশান্তরি হয়েছেন। বিভিন্ন অঞ্চলে এখনও রাশিয়ার সেনা অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের বিষয়ে কোন ঐক্যমতে পৌঁছাতে পারেনি দুই দেশ।

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/০৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit