বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন? সিআইএর গোপন স্থাপনায় ইরানি হামলায় রুশ সম্পৃক্ততা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র ছাত্রদের সমর্থন করে সমালোচিত, কড়া জবাব দিলেন অরিজিৎ শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলনে সালমান খানের সমর্থন যুক্তরাজ্যের প্রথম ‘এআই’ মন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত এমপি জেনেরিক ওষুধে ২০২৮ সালে ১০০ ও পরে ২০০ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের সৌদি-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক পরমাণু চুক্তি, এরপর কি ঘটবে? দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের

ঝালকাঠিতে ইউপি সদস্যের বিরুদ্ধে বিচারপ্রার্থী নারীর শ্লিলতাহানীর অভিযোগ

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৩৪৫ Time View

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠিতে ইউপি সদস্যের বিরুদ্ধে বিচারপ্রার্থী নারীকে মারধর ও শ্লিলতাহানীর অভিযোগ করেছে ভূক্তভোগি গৃহবধু জেসমিন বেগম। বর্তমানে গুরুত্বর আহত অবস্থায় ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি আছেন। ঝালকাঠি নলছিটি মগর ইউনিয়নের খাওক্ষীর গ্রামে ক্রয়কৃত ও পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল ভাই- ভাইয়ের মধ্যে। বড় ভাই ইউনিয়ন পরিষদে দুই ভাইয়ের নামে জমি-জমা বিরোধের নিস্পত্তির দরখাস্ত দেয়। এতে ভাইয়ের স্ত্রী ও বোন পরিষদে তাদের সালিসদারের নাম দেওয়া নিয়ে ইউপি সদস্যে শেলিম হাওলাদারের সাতে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এতে ক্ষিপ্ত হয়ে নারীকে মারধর করে বোরকা ছিঁড়ে ফেলে ও তাদের ধাক্কা দিয়ে বেড় করে দেওয়ার অভিযোগ করে ভুক্তভোগি নারী জেসমিন বেগম।

ভুক্তভোগি আহত জেসমিন বেগম বলেন, আমার স্বামীর সাথে এ নিয়ে বড় ভাই আব্দুস সালাম শিকদার পিতা.মৃত্যু ইসমাইল সিকদার,গত (১৩ মার্চ) মগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর, ছোট দুই ভাই আব্দুল হক শিকদার ও আব্দুল জলিল শিকদারকে বিবাদী করে তার ক্রয়কৃত ও পৈতৃক সম্পত্তির বিরোধ নিষ্পত্তি বিষয় উল্লেখ করে একটি দরখাস্ত দেয়। উক্ত অভিযোগ ইউপি চেয়ারম্যান মো.এনামুল হক শাহিন বিবাদীদের নোটিস দিয়ে ও তাদের স্বপক্ষে উক্ত ঘটনার বর্ণনা দাখিল করে উভয় পক্ষের সালিশকারীদের নাম দেওয়ার জন্য জানান।

সোমবার (৬ জুন) বেলা ১২টার দিকে আমি জেসমিন বেগম ও আমার ননদ শাহানুর বেগমকে সাথে নিয়ে মগর ইউনিয়ন পরিষদে গেলে তাদের মনোনীত সালিসদার এর নাম দেওয়ার কথা ও সালিশ বৈঠক বসবে কোন স্থানে। এই কথা নিয়ে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.সেলিম হাওলাদারের সাথে কথার কাটাকাটি হলে একপর্যায় আমাদেরকে পরিষদ থেকে ধাক্কা দিয়ে বেড় করে দেওয়া হয়েছে। তাতেও খ্যান্ত হয়নি উক্ত ইউপি সদস্য মো.শেলিম হাওলাদার,আমাদের কে বাহিরের আমিরাবাদ বাসস্ট্যান্ডে রাস্তায় গিয়ে গালাগালি ও চরথাপ্পর মারতে মারতে আমার সলিলের বুকের উপরে বোরকায় থাবা মেরে ছিরে ফেলে। এমনকি আমার তলপেটে লাথি মারে ও বুকের উপরে কিল ঘুসি মারায় সে গুরুত্ব আহত হয়ে বুকের ব্যথার যন্ত্রনায় তার অবস্থা খুবই গুরুত্ব হয়। এসময় ৯৯৯ এ কলদিয়ে পুলিশ খবর দিলে তারা আমাদেরকে উদ্ধার করে,নলছিটি স্বাস্থ্য কম্প্রেক্সে পাঠিয়ে দেয়।

আমাকে প্রাথমিক চিটিকৎসা দিয়ে তাদের ভয়ে ঝালকাঠি সদর হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছি। আমি বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতারে মেডিসিন ওয়ার্ডের ১৮নং বেডে ভর্তি আছি। আমার চিকিৎসার জন্য ও এলাকার গন্যমান্যদের সাথে আলাপ আলোচনা করে মামলা দায়ের করতে একটু বিলম্ব হয়েছে তাই আগামি বুধবার ঝালকাঠি আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলমান আছে।

এ ব্যাপারে নলছিটি মগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো.শেলিম হাওলাদার এবিষয় অস্বীকার করে বলেন, আমি পরিষদে উপস্থিত এ সময় চৌকিদার একটি কাগজ চেয়ারম্যানের সামনে দিলো যে,এদের ভাই ভাইয়ের বিষয়ে সালিশ মনোনয়ন দেওয়া হবে। আমি বললাম আমাকেও ফোন করেছিল বাদী। তাই সালিশ বৈঠক হবে পরিষদে এসময় মহিলারা একটু উত্তেজিত হয়ে যায়। তখন আমি তাদের সাথে একটু ধমক দিয়ে কথা বলে পাঠিয়ে দিয়েছি। এ ছাড়া আর কিছুই হয়নি। তিনি মারধরের বিষয় ও শ্লিলতা হানির ঘটনা অস্বীকার করেন। এ ব্যাপারে নলছিটি থানার এ এস আই মামুন বলেন, মগর ইউনিয়নের খাওক্ষীর গ্রামের জেসমিন বেগমকে ৯৯ তে কল পেয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছি। এব্যাপারে মগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহিনের মোবাইল ফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই তার পরিষদে এই ঘটনা হয়েছে? এ ঘটনায় কি ব্যবস্থা নিয়েছেন তাহা জানা যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/০৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit