রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ‎লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পাহাড়ের তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় সেনাজোনের কম্পিউটার প্রশিক্ষণ গুলশানে ঝটিকা মিছিল: আ.লীগের আরও ৪০ জন গ্রেপ্তার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে,দুর্গাপুরে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন মাটির নিচে লুকিয়ে রাখা বিদেশী মদ, নারী সহ আটক – ১

দুর্গাপুরে ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২৫৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এর পক্ষে উপজেলা আওয়ামীলীগ নেতা বিপ্লব মজুমদার পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভা করেছেন। এ উপলক্ষে আওয়ামীলীগ নেতা বিপ্লব মজুমদার এর ব্যক্তিগত কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে ঐতিহাসিক ৬ দফা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন আওয়ামীলীগ নেতা বিপ্লব মজুমদার, হুমায়ুন রশীদ, রাব্বি মিয়া, ইসমাইল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ৭ জুন এক অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। ১৯৬৬ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা আদায়ের লক্ষ্যে আওয়ামী লীগের ডাকে হরতাল চলাকালে নিরস্ত্র জনতার ওপর পুলিশ ও তৎকালীন ইপিআর গুলিবর্ষণ করে। এতে ঢাকা ও নারায়ণগঞ্জে মনু মিয়া, সফিক ও শামসুল হকসহ ১১ জন শহীদ হন।

শহীদের রক্তে ছয় দফা আন্দোলন স্ফুলিঙ্গের মতো দ্রুত ছড়িয়ে পড়ে সর্বত্র। রাজপথে নেমে আসে বাংলার মুক্তিকামী জনগণ। পাকিস্তানি শাসন-শোষণ-বঞ্চনা থেকে মুক্তির লক্ষ্যে স্বৈরাচার আইয়ুব সরকারের বিরুদ্ধে ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সব বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে ডাকা এক জাতীয় সম্মেলনে পূর্ব বাংলার জনগণের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি উত্থাপন করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit