মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১৪৩ Time View

ডেস্ক নিউজ : ৪৩তম বিসিএসের আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই শুরু হবে। যা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। সোমবার সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল মামুন সই করা অফিস আদেশ এ তথ্য জানানো হয়।  

এর আগে এই পরীক্ষা ২৪ জুলাই শুরু হয়ে ৪ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। গত বছরের ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন চার লাখ ৪২ হাজার ৮৩২ চাকরিপ্রার্থী, যা বিসিএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আবেদনের রেকর্ড। প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন তিন লাখ ২১ হাজার ৬৫০ প্রার্থী। পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ২০ জানুয়ারি। এতে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ জন।

 

 

কিউএনবি/আয়শা/০৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit