শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে দিনাজপুরে পেট্রোল পাম্প গুলো তে দীর্ঘ লাইন সরবরাহ কম থাকার অভিযোগ  ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস এক দিনে দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন ভবনে ক্ষয়ক্ষতি ও আগুন একদিনে দুই যুদ্ধবিমান, তিন ড্রোন ও দুই মিসাইল ভূপাতিতের দাবি ইরানের সাফ চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নোয়াখালীতে ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ

গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা  প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২০৭ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা  প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সৎ, যোগ্য, শিক্ষা অনুরাগী এবং সমাজ সেবক সেবক মোহাম্মদ আনোয়ার হোসেন অভিভাবক সদস্য পদপ্রার্থী হয়েছেন। তিনি দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ২ বারের সাবেক সদস্য মোঃ আবু জাহের মাষ্টারের ছেলে। 
স্কুলের এ নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। সোমবার বিদ্যালয় সংলগ্ন গোপীনাথপুর বাজারে গিয়ে দেখা গেছে অভিভাবক সদস্য পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন ভোটার ও তার কর্মীসমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন। এসময় তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ভোটারদের কে আহ্বান জানান তিনি, ভোটারদের প্রত্যাশা সৎ, যোগ্য ও শিক্ষিত ব্যাক্তিদের সমন্বয়ে স্কুল পরিচালনার জন্য একটি সুন্দর কমিটি গঠিত হবে ।
অন্যদিকে বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, অবকাঠামো ও শিক্ষার গুণগত মান উন্নয়নে যা যা করা দরকার তা করা হবে বলে প্রতিশ্রুতি দেন অভিভাবক সদস্য পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন ও তার পিতা বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সাবেক অভিভাবক সদস্য মোঃ আবু জাহের মাস্টার।
আগামী ০৮ই জুন গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে৷ এতে প্রায় ৪৪৫ জন অভিভাবক সদস্য ভোটার হিসাবে ভোট প্রয়োগের মাধ্যমে বিদ্যালয়টির জন্য আগামী ০২ বৎসর মেয়াদি একটি সুন্দর কমিটি গঠন করবে এমন প্রত্যাশা সাধারণ জনগণের। 

কিউএনবি/অনিমা/০৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit