রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

আকাশপথে নতুন কৌশলে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১২৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে হামলা চালাতে নতুন এক কৌশল অবলম্বন করছেন রুশ বিমানবাহিনীর পাইলটরা। 

রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত একাধিক ভিডিওতে হেলিকপ্টারের পাইলটদের ভিন্ন এ কৌশলে হামলা চালাতে দেখা গেছে। খবর বিবিসির।

নতুন কৌশলে হেলিকপ্টারের সামনের অংশ আকাশের দিকে কিছুটা তুলে ধরা হচ্ছে। তার পর ছোড়া হচ্ছে রকেট।

পাইলটদের নতুন এ কৌশল সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, সামনের অংশ উঁচিয়ে হামলা চালানোয় রকেটগুলো আকাশের দিকে ছুটে যাচ্ছে। এর ফলে সেগুলো তুলনামূলক বেশি দূরে গিয়ে পড়ছে। একইভাবে কামান থেকে গোলা নিক্ষেপ করা হয়।

সমরবিদরা বলছেন, হেলিকপ্টারের পাইলটদের এ কৌশল মূলত প্রতিরক্ষামূলক। প্রতিপক্ষের সেনাদের হামলার আওতার বাইরে থাকতেই তারা বেশি দূরত্বে থেকে লক্ষ্যবস্তুতে রকেট হামলা চালাচ্ছেন।

হামলায় ব্যবহৃত হেলিকপ্টারগুলোর নাম কেএ-৫২ ‘অ্যালিগেটর’। এসব হেলিকপ্টার ভূমিতে থাকা বিভিন্ন লক্ষ্যবস্তুতে আনগাইডেড রকেটের মাধ্যমে হামলা চালাতে পারে।

আনগাইডেড রকেট ব্যবহারের ফলে কোনো লক্ষ্যবস্তুতে একেবারে নির্ভুলভাবে হামলা চালাতে পারে না কেএ-৫২ অ্যালিগেটর হেলিকপ্টারগুলো।

এর মধ্যে আবার সামনের অংশ উঁচিয়ে রকেট ছোড়ায় লক্ষ্যবস্তু পাইলটের চোখের একেবারে আড়ালে চলে যাচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এতে তারা নির্ভুলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম হবেন কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে।

কিউএনবি/অনিমা/০৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit