বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম

হতাহতদের সেবা দিতে চমেক হাসপাতালে কুবি রোভার দল

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের সেবা দিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট ইউনিটের চার সদস্যের একটি দল। 

রোববার রাত সাড়ে তিনটায় চট্টগ্রামের উদ্দেশ্য রওনা দেন তারা। 

এই দলে রয়েছেন সিনিয়র রোভারমেট আব্দুর রহমান, গার্ল ইন সিনিয়র রোভারমেট সুবাহ্ ইয়াসমিন বন্যা, রোভার সদস্য মোঃ হাছান ও মোঃ এমরান। 

রোভারমেট আব্দুর রহমান বলেন, “রোভার স্কাউটের মূলমন্ত্রই হচ্ছে সেবা। দেশের এই প্রয়োজনে সেবার মানসিকতা নিয়ে কুবি রোভার স্কাউট টিম চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে এসেছে। এই কাজ করতে পেরে নিজেদেরকে খুবই ভাগ্যবান মনে হচ্ছে।”

রোভার স্কাউটের মূলমন্ত্রই ‘সেবা’ ধারণ করে বিভিন্ন সময় সেবামূলক কাজে নিজেদের সম্পৃক্ত করছে রোভার স্কাউটের সদস্যরা।

কিউএনবি/অনিমা/০৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit