সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
অর্থবছরের সময়কাল বদলাচ্ছে, এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

 খাগড়াছড়িতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে দিনব্যাপী কর্মশালা অনুষ্টিত।

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২
  • ১৮৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি : পার্বত্য খাগড়াছড়ি জেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে খাগড়াছড়িতে  দিনব্যাপী  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুন ২০২২ইং) খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর  এর আয়োজনে  দিন ব্যাপি  কর্মশালায় খাগড়াছড়ি জেলা প্রশাসনের  অতিরিক্ত জেলা প্রশাসক  কে এম ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

কর্মশালায়, বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটোয়ারি,খাগড়াছড়ি  পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ,খাগড়াছড়ি সিভিল সার্জন ডা: মোহাম্মদ ছাবের, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. কাশেম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল হালিম রাজ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন,  মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, মাদক শুধু ব্যাক্তি নয়, একটি পরিবারকে নি:স্ব করে দেয়। সুস্থ জীবনের জন্য মাদকমুক্ত সমাজ গড়তে হবে। কর্মশালায় উপজেলা চেয়ারম্যান, নিবার্হী অফিসার, থানার অফিসার ইনচার্জ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

কিউএনবি/আয়শা/০৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit