সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

মাটিরাঙ্গাতে তিন দিন ব্যাপি  নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আইন বিষয়ক কর্মশালা

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২
  • ১৭০ Time View
জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায়  তিন দিন ব্যাপি  নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষন আইন বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। এই প্রশিক্ষন কর্মশালা ৫ জুন থেকে ৭জুন পর্যন্ত চলবে। মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। রোববার (৫ জুন ২০২২ইং )সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে তিন দিন ব্যাপি এ কর্মশালায় উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: আবু সাঈদ। মাটিরাঙ্গা উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)র উপজেলা সমন্বয়ক রুনি চাকমার সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব।

কর্মশালায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা বেগম,মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র এিপুরা, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল গনি, বড়নাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ, গোমতি ইউপি চেয়ারম্যান মো. তফাজ্জল হোসেন, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্যাহ, মাটিরাঙ্গা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:আবুল হাশেম, মাটিরাঙ্গা মিউনিসিপাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো:নুরুল ইসলাম মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. হারুনুর রশীদ ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহসভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: আবু সাঈদ বলেন, নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিতে সরকারী তদারকি সংস্থাগুলির আন্ত:সমন্বয়ের দুর্বলতার কারনে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বারবার জরিমানার মুখে পড়েন। আবার অনেকেই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তাই খাদ্য ব্যবস্থাপনায় ভোক্তা, উৎপাদনকারী ও বাজারকারী প্রতিষ্ঠান সমুহের মাঝে কার্যকর সমন্বয় জোরদার করা দরকার। কর্মশালায় সভাপতির বক্তব্যে, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আইন সম্পর্কে অংশগ্রহনকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে বলেন, বাজার দরে কারসাজি সহ্য করা হবেনা। পণ্যমুল্যে কারসাজি করতে অনেকেই মুল্যতালিকা টানান না। এটা চরম অন্যায়। এ অন্যায় থেকে বেরিয়ে আসতে হবে। অনুষ্টানে, ব্যবসায়ী,বিভিন্ন কোম্পানীর স্থানীয় ডিলার, শিক্ষক,ইমাম,সাংবাদিক সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: আবু সাঈদ ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তিনটি শিক্ষা প্রতিষ্টানের প্রধানের হাতে  সু-রক্ষা সামগ্রী তুলেদেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit