বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২০ যুদ্ধজাহাজ ও কয়েকশ’ সামরিক বিমান মোতায়েন আমেরিকার সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক বোচাগঞ্জে বেতন বৃদ্ধির দাবীতে হারকমের শ্রমিকদের বিক্ষভ মিছিল এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চ করলেই আসছে ব্রাজিলের নাম ১২ বছর পর নতুন অধ্যায়? বিয়ের গুঞ্জনে মুখর জেনিফার উইনগেট যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাত সেনাসহ ৩৭ জন নিহত ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’ সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা একবার বিশ্বকাপ জেতার পর আবার জেতা সবসময়ই বেশি কঠিন: ডি পল

তামিম চার নম্বরে ফ্যান্টাস্টিক হবে : সিডন্স

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত তিন ফরম্যাটেই একটানা ওপেন করে যাচ্ছেন তামিম ইকবাল। মাঝে পরিস্থিতির কারণে মাঝে দু-একটা ম্যাচে হয়তো নিচে ব্যাট করেছেন। কিন্তু তামিম মানেই ওপেনিং পজিশন। প্রথম বল মোকাবেলা। কিন্তু সম্প্রতি দেশসেরা ওপেনারের ফর্ম ভালো যাচ্ছে না। দলের স্বার্থে কি এবার তামিমের ব্যাটিং পজিশনটাও নড়ে যাবে?

আজ শনিবার মিরপুর শের-ই-বাংলায় উইন্ডিজ সফর উপলক্ষে জাতীয় দলের অনুশীলন ছিল। সেই অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন ব্যাটিং কোচ জেমি সিডন্স। যিনি তামিম ইকবালকে একেবারে শুরু থেকে জানেন। সিডন্সের ছোঁয়াতেই তামিম আজ দেশের সেরা ব্যাটার। দলের প্রয়োজনে সিনিয়ররা কি নিচে নেমে আসতে পারেন―এমন প্রশ্নে সিডন্সের জবাব, তাহলে আরেকজন ওপেনার খুঁজে বের করতে হবে। তবে চার নম্বরে যে তামিম ভালো করবেন, সেটা নিয়ে সন্দেহ নেই সিডন্সের।

টাইগার ব্যাটিং কোচ বলেন, ‘‘বেশির ভাগ দেশেই সিনিয়র ক্রিকেটাররা লম্বা সময় ওপেন করলে সুযোগটা পায়। একটু নিচে নামতে পারলে তামিমেরও ভালো লাগবে বলে আমার ধারণা। তবে আগে তো আরেকজন ওপেনার খুঁজে বের করতে হবে! ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেনি বা ‘এ’ দলে কিংবা টাইগার্সে, এমন কাউকে স্রেফ ওপরে ঠেলে দিতে পারি না। এটাই চ্যালেঞ্জ আমাদের জন্য। তামিমকে চারে নামাতে হলে আরেকজন ভালো ওপেনার লাগবে। আমার মতে, চার নম্বরে সে ফ্যান্টাস্টিক হবে। ’’

 

 

কিউএনবি/আয়শা/০৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit