বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

জনগণের ঢেউয়ে সরকার দিনে ভোট করতে ভয় পায়: রিজভী

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১২০ Time View

ডেসক নিউজ : জনগণের ঢেউয়ে সরকার দিনে ভোট করতে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার (৪ জুন) নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গরীব নারীদের সেলাই মেশিন ও পুরুষদের নগদ অর্থ ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

রিজভী বলেন, সরাসরি নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়ুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার জনগণের ঢেউয়ে দিনে ভোট করতে ভয় পায়। ২০১৮ সালে রাতের বেলা ভোট করেছেন। ২০১৪ সালে ভোট কেন্দ্রে কোন লোক যায়নি। তাই জুলম-নির্যাতন, হামলা-মামলা করে ক্ষমতায় টিকে থাকতে হয়। এই কারণে বলছি আইন-শৃঙ্খলা বাহিনীকে বাদ দিয়ে রাস্তায় আসুন, শুধু বিএনপি আর আওয়ামী লীগ রাজপথে থাকবে। দেখবো আপনার বীর পুরুষেরা কয়জন রাস্তায় থাকে রক্ষা করার জন্য।
 
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে রিজভী বলেন, টুশ করে নাকি সাবেক প্রধানমন্ত্রীকে ফেলে দিবেন রাষ্ট্রীয় ক্ষমতা ছেড়ে দেশের সাধারণ মানুষের মতো চলাফেরা করেন, ক্ষমতার জোড় দেখিয়ে যে কথাবার্তা বলেন, তাতে মানুষ হাসে। আপনি স্বচ্ছ নির্বাচন দেন আমরা যদি ক্ষমতায় আসি আপনাকে টুশ করে ফেলে দিবো না।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক  গোলাম ফারুক খোকনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মশিউর রহমান রনির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit