বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: দেশব্যাপী আ.লীগের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৬৯ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বিএনপি ও ছাত্রদল নেতাদের বক্তব্যের প্রতিবাদে শনিবার দেশব্যাপী বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ। যদিও কেন্দ্রীয় আওয়ামী লীগ এ সমাবেশ করবে না। তারা মহানগর আওয়ামী লীগের সঙ্গে সমাবেশ করবে। সে তারিখ এখনো ঠিক হয়নি বলে জানান দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান। 

তিনি বলেন, সারাদেশের নেতৃবৃন্দের সময়-সুযোগ অনুযায়ী এ বিক্ষোভ সমাবেশ করবে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

জানা গেছে, ঢাকায় সহযোগী সংগঠনগুলোর শনিবারের পূর্বঘোষিত বিক্ষোভ ও সমাবেশে অংশ নেবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। অন্যদিকে যেসব নেতা সাংগঠনিক দায়িত্বে বিভিন্ন জেলা-উপজেলায় আছেন, তারা সেখানে বিক্ষোভে অংশ নেবেন। ঢাকায় বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগ বিক্ষোভ করবে। একই সময় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ ও সমাবেশ করবে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। গুলিস্তানে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগ।

কিউএনবি/অনিমা/০৪.০৬.২০২২/সকাল ১১:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit