বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

‘সরকারের উন্নয়নমূলক কাজে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাচ্ছে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচন নিয়ে তালবাহানা করার রেকর্ড কখনো আওয়ামী লীগের নেই, এটা বিএনপির রেকর্ড আছে। বিএনপি দুইবার ক্ষমতায় থেকে ৯৬ ও ২০০৬ সালে তারা শান্তিপূর্ণ বা সাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেননি। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তারা নানাভাবে ক্ষমতা আকড়ে রাখার চেষ্টা করেছিল। পরে জনগণের তীব্র আন্দোলনের মুখে তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল। 

শুক্রবার সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি । হানিফ আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত বিএনপি বা মির্জা ফখরুলরা কখনো কোন ইতিবাচক কথা বলেননি, সব সময় নেতিবাচক কথা বলে এসেছে। তারা বলে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু তাদের এই কথার মধ্যেও দেশ এগিয়ে যাচ্ছে। এরপরও মির্জা ফখরুল তার ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে, বলছে সরকার সব কিছু শেষ করে দিচ্ছে। সরকারের এই উন্নয়ন কাজের কারণে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাচ্ছে। আর এই হতাশা থেকে মির্জা ফখরুলরা এ ধরণের নেতিবাচক কথা বলছে। এসময় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিল। 

 

 

কিউএনবি/আয়শা/০৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit