বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

কেন্দ্রীয় ব্যাংক ডলার আবার বাজারের ওপর ছাড়ল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১৫৭ Time View

ডেস্ক নিউজ : অস্থির ডলারের বিপরীতে টাকার মান ধরে রাখার চেষ্টা থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার থেকে উন্মুক্ত অর্থনীতির নিয়মে বাজারই মুদ্রা বিনিময় হার ঠিক করবে। ব্যাংকগুলো যেকোনো দরে ডলার বিক্রি করতে পারবে। ডলারের একক রেট বেঁধে দেওয়ার চার দিনের মাথায় তা প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক।

গত রবিবার ব্যাংকে ডলারের একক রেট ৮৯ টাকা বেঁধে দেওয়ার পর প্রবাস আয়ে ভাটা এবং রপ্তানিকারকরা বিল নবায়ন না করার পর গতকাল আগের সিদ্ধান্ত থেকে পিছু হটল কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে, বাজারের সঙ্গে সংগতি রেখে তারা নিজেরাই ডলারের দাম নির্ধারণ করতে পারবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ওপেন মার্কেট অনুযায়ী ডলারের দাম ঠিক হবে। এটা না করলে রেমিট্যান্স কমে যাবে বলে ব্যাংকাররা জানিয়েছেন। বাজারের ওপর ছেড়ে দিলেও বাংলাদেশ ব্যাংক মনিটর করবে।

চাহিদার কারণে ঊর্ধ্বমুখী ডলারের দামের অস্থিরতা কমাতে বেশ কিছুদিন থেকেই টাকার অবমূল্যায়ন করছে কেন্দ্রীয় ব্যাংক। গত মে মাসে চতুর্থ দফায় ডলারের দাম বাড়ানো হয়েছিল। তিন সপ্তাহেই ডলারের বিপরীতে টাকার মান কমেছিল ২.৫৫ শতাংশ। আর চলতি বছর ডলারের বিপরীতে টাকার মান কমানো হয়েছে সাতবার। 

আন্ত ব্যাংক লেনদেনে ডলারের দর ৯০ টাকার নিচে থাকলেও মে মাসের মাঝামাঝি সময়ে খোলা বাজারে ডলারের দাম ১০০ টাকা ছাড়িয়ে যায়। ডলার নিয়ে অস্থিরতা কমাতে ২৬ মে নির্দিষ্ট দরে ডলার কেনাবেচা করতে সম্মত হয় ব্যাংকগুলো। পরে ২৯ মে ডলারের বিনিময় হার ৮৯ টাকা নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এখন সেই লাগাম খুলে দেওয়া হলো।

গত বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন। সেখানে ডলারের দামের সীমা তুলে দেওয়ার বিষয়ে একমত পোষণ করে বাংলাদেশ ব্যাংক।

ডলারের বিপরীতে টাকার মান আরো ৯০ পয়সা কমেছে

ডলারের বিপরীতে টাকার দাম আরেক দফা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার প্রতি ডলারের বিনিময়মূল্য ৯০ পয়সা বাড়ানো হয়েছে। ফলে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে হয়েছে ৮৯ টাকা ৯০ পয়সা। এর আগে সর্বশেষ গত সোমবার ডলারের বিপরীতে টাকার মান ১ টাকা ১০ পয়সা কমানো হয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/০৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit