বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

মৃত্যু নেই, ২২ জনের করোনা শনাক্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ সময়ে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এর আগের দিন দেশে ৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।

সেই তুলনায় আজ করোনা শনাক্ত কমেছে। ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ২২ জনের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন, ময়মনসিংহ বিভাগের দুজন, চট্টগ্রাম বিভাগের চারজন ও খুলনা বিভাগের তিনজন রয়েছে।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৩ হাজার ৫৬৩ জনের করোনা শনাক্ত হলো। তাদের মধ্যে মারা গেছে ২৯ হাজার ১৩১ জন। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৬৮ জন। দেশে মোট সুস্থ হয়েছে ১৯ লাখ তিন হাজার ৩৮৫ জন।

 

 

কিউএনবি/আয়শা/০২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit