শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

ধানুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ২০২ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সদর উপজেলার ৫৭ নং ধানুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন ২০২২ সম্পন্ন হয়েছে। সারাদেশের ন্যায় ২ জুন বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই নির্বাচনের ভোট গ্রহণ চলে। এবারের নির্বাচনে ২৪৬ জন ভোটার ভোট প্রয়োগ করে তাদের যোগ্য নেতৃত্ব নির্বাচন করেছেন।

বিদ্যালয় সূত্র জানায়, স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনের জন্য বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভোটার তালিকা তৈরী করা হয়েছে। ভোটারদের মধ্য থেকে নির্বাচন কমিশন গঠন পরবর্তী প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পুলিং অফিসার নিয়োগ করা হয়। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছে স্টুডেন্ট অনিহা আহমেদ মৌনতা। নির্বাচন কমিশনার প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজেন্দ্র চন্দ্র দাস কে। ৩টি গোপন বুথের মাধ্যমে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ১টা শেষ হয়।

তৃতীয় শ্রেণির মারজানা হক, রাবেয়া বুশরা, চতুর্থ শ্রেণির মুহিব হামিদ, আতিকা ইসলাম রোজা, সানজিদা রহমান অবনি, তিশমা আক্তার, ইশরাত এবং পঞ্চম শ্রেণির বাদশা ফয়সাল, প্রিয়ন্তী ভাওয়াল, রাফিয়াত খান নিরব ও নাহিদা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এদের মধ্য থেকে গোপন ভোটের মাধ্যমে মারজানা হক, রাবেয়া বুশরা, মুহিব হামিদ, বাদশা ফয়সাল, প্রিয়ন্তী ভাওয়াল, রাফিয়াত খান নিরব ও আতিকা ইসলাম রোজা নির্বাচিত হয়েছে।

সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী এক বছর এই নির্বাচিত নেতৃবৃন্দের নেতৃত্বে বিদ্যালয়ের শৃঙ্খলা, পরিস্কার পরিচ্ছন্নতাসহ সকল প্রকার নিয়ম কানুন পরিচালিত হবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার দাস।

 

কিউএনবি/আয়শা/০২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit