শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

লিচু বেশি দিন তাজা রাখতে কী করবেন?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ২৯০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গরমের ফলের মধ্যে অন্যতম লিচু। এই ফল শুধু স্বাদেই নয় গুণেও ভরপুর। তবে বাজার থেকে তাজা লিচু কিনে আনলেও দিন দুয়েকের মধ্যেই লাল লিচু বাদামি হয়ে যায়।

অনেকেই বাজার থেকে লিচু কিনে এনে বাইরের ঘরে তাপমাত্রায় রেখে দেন। এতে লিচু তাড়াতাড়ি পচে যেতে পারে। ফ্রিজে রাখলে লিচু চার থেকে পাঁচ দিন ভাল থাকে আর বাইরে রাখলে দুই থেকে তিন দিন। এক্ষেত্রে লিচুর বোঁটাগুলি কেটে নিন। এ বার একটি এয়ারটাইট বাক্সে টিস্যু পেপার রেখে তার মধ্যে লিচু ভরে ফ্রিজে রাখুন। এতে লিচু অনেক দিন তাজা থাকবে।

আর বাজার থেকে সেরা লিচু কিনে আনাও সহজ কাজ নয়। তাজা লিচু চেনার কিছু উপায় আছে। যেমন-

১. যদি ধরে দেখেন লিচু খুব বেশি শক্ত লাগছে, তা হলে বুঝবেন সেই লিচু কাঁচা। কাঁচা লিচু খেলে পেটে ব্যথা হতে পারে।

২. লিচুর গায়ে যদি ভেজা ভাব দেখতে পান, তা হলে বুঝবেন লিচুতে পচন ধরতে শুরু করেছে।

৩. লিচুর বোঁটা যদি ফলের সঙ্গে শক্ত ভাবে লেগে থাকে, তা হলে বুঝবেন সেই লিচু যথেষ্ট তাজা।

৪. লিচুর গায়ে যদি কালো ছোপ দেখেন, তা হলে সেই ফল কেনা ঠিক নয়। সাধারণত ফলনের সময়ে রাসায়নিক ব্যবহার করলে এমনটা হয়।

কিউএনবি/অনিমা/০২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২.৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit