বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
সৌদির তেলবাহী জাহাজে ইরানের হামলা, নিহত ২ ১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, বিচারের মুখে নারী শিক্ষিকা ‘সর্বকালের সেরা বিতর্কের অবসান’- ইনস্টাগ্রামে কেন এমন পোস্ট লিওনেল মেসির? আবারও ঘানার ডাকআউটের নেতৃত্বে কার্লোস কেইরোজ হাসপাতালে কৃষিমন্ত্রীর ক্ষোভ, ‘হারপিক নিয়ে আসেন আমি ক্লিন করবো’ ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সংবাদের ব্যাখ্যা পুলিশের আসামি বহনকারী পিকআপভ্যান উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ১০ বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ২জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ বাংলাদেশের কার্বন বাণিজ্যে বিপুল সম্ভাবনা দেখছে সিঙ্গাপুর ইউনিয়ন পরিষদসমূহে দলীয় প্রশাসক নিয়োগ অব্যাহত রাখায় জামায়াতের প্রতিবাদ

বিকালে ব্রাজিল, রাতে নামছে স্পেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৯২ Time View

স্পোর্টস ডেস্ক : ক্লাব মৌসুম শেষ, এখন জাতীয় দলের ব্যস্ততা শুরু। কাতার বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে এখন দলগুলো প্রীতি ম্যাচে অংশ নিচ্ছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার মাঠে নামছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর নেশনস লিগে পর্তুগালের বিপক্ষে খেলবে গতবারের রানার্সআপ দল স্পেন।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২ জুন) বিকাল ৫টায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। আর রাত পৌনে ১টার উয়েফা নেশনস লিগে হাইভোল্টেজ ম্যাচে স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল।

কাতার বিশ্বকাপের আরও পাঁচ মাস বাকি। তাই এখন সময়টা প্রস্তুতির। ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া দুই দলই কাতারের টিকিট কেটে রেখেছে। বিশ্বকাপ বাছাইপর্ব শেষে ২০১৯ সালের পর এই প্রথম প্রীতি ম্যাচ খেলছে ব্রাজিল। 

ইনজুরির কারণে এই ম্যাচে খেলা নিয়ে শঙ্কা আছে দলের প্রাণভোমরা নেইমারের। যদিও দল হিসেবে ছন্দেই আছে সেলেসাওরা। সবশেষ তিন ম্যাচে প্যারাগুয়ে, চিলি ও বলিভিয়াকে হারিয়েছে তারা।

শেষ প্রীতি ম্যাচে মলদোভার বিপক্ষে সমান ব্যবধানে জয় পেয়েছে দক্ষিণ কোরিয়াও। আজ তারা মাঠে নামবে সন হিউং মিনের নেতৃত্ব। সদ্য সমাপ্ত ইংলিশ প্রিমিয়ার লিগে ২৩ গোল করে গোল্ডেন বুট জিতেছেন এই ফরোয়ার্ড।

এদিকে, নেশনস লিগে গত মৌসুমটা বেদনায় শেষ করেছিল স্পেন। দুর্দান্ত ফাইনালে ফ্রান্সের কাছে হেরে বসে ২-১ গোলে। এবারের আসর শুরু করছে প্রথম আসরের চ্যাস্পিয়ন পর্তুগালের বিপক্ষে। পর্তুগালের একাদশে আজ দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

কিউএনবি/অনিমা/০২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯.৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit