বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

প্যাকেটজাত চাল বিক্রি করা যাবে না: খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘দেশের বাজার থেকে চাল কিনে প্যাকেটজাত করে তা আবার বিক্রি করা যাবে না। এজন্য শিগগিরই একটি আইন করা হবে।’

বুধবার (১ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দেশের বাজার থেকে চাল কিনে যারা প্যাকেট করে বিক্রি করে, তারা দেশের বাজার থেকে চাল কিনতে পারবেন না। এ সংক্রান্ত একটি আইন করার কাজ চলছে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মজুতদার এবং সন্ত্রাসী কোনো দলের নয়। দলের লেবাস নিয়ে মজুত করলে তারাও ছাড় পাবেন না।’

‘আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, লেবাস-অলেবাস, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত নিয়ে কথা না, মজুতদার মজুতদারই। সে কোন দলের, সেটা দেখার দরকার নেই। প্রয়োজনে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’

মন্ত্রী আরো বলেন, ‘আমরা গত ১২ ঘণ্টায় অনেক কাজ করেছি, আরো কাজ করার সুযোগ দিন। কোনো তথ্য পেলে মন্ত্রণালয়কে জানানোর জন্য অনুরোধ করেন তিনি।’

বাজার মনিটরিংসহ চালের দাম নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর রাজধানীসহ সারাদেশে অভিযান চালাচ্ছে সরকারের বিভিন্ন টিম ও প্রশাসন।

এরই ধারাবাহিকতায় আজ রাজধানীর কারওয়ান বাজারসহ বেশ কিছু বাজারে চালের আড়তে অভিযান পরিচালনা করতে দেখা গেছে।

কিউএনবি/অনিমা/০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit