রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের কঠোর হুঁশিয়ারির পর হামলা বাতিল করলেন ট্রাম্প? রাশিয়ায় বোমা বিস্ফোরণে তিনজন নিহত, আহত ২১ ‘বড় ভাই’ সঞ্জয় দত্তকে জড়িয়ে ধরে সালমান খানের আবেগঘন বার্তা বাবা বিজয়কে নিয়ে হলিউড সিনেমা বানাতে চান জেসন সঞ্জয় দুই দশক পর উর্মিলা-রামগোপাল ভার্মার ‘গোপন বিয়ের’ খবর দিলেন সাংবাদিক ট্রাম্পের ‘যুগান্তকারী সাফল্য’ ঘোষণার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪ ইরানের ওপর হামলার কথিত পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ সৌদি যুবরাজের যুক্তরাষ্ট্রের আইডাহোতে রেস্তোরাঁয় গুলি, নিহত ৩ ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প হুবহু ইলন মাস্কের মতো দেখতে কে এই ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর

নেদারল্যান্ডসে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ১৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার গ্যাস কোম্পানি গ্যাজপ্রোম নেদারল্যান্ডসের কোম্পানি গ্যাস টেরায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে।

এপ্রিলে সরবরাহ করা গ্যাসের জন্য বিল পরিশোধে ব্যর্থ হওয়ায় নেদারল্যান্ডসে গ্যাস বন্ধের এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে গ্যাজপ্রোম। খবর রয়টার্সের।

এর আগে রাশিয়া বুলগেরিয়া, পোল্যান্ড ও ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করেছে। মস্কোর দাবি মতো এই দেশগুলো গ্যাসের মূল্য রুবলে পরিশোধ করতে রাজি না হওয়ায় এ পদক্ষেপ নেয়া হয়।

ইউক্রেনে আগ্রাসনের জেরে মস্কোর ওপর পশ্চিমা দেশগুলোর একাধিক নিষেধাজ্ঞার পাল্টা জবাবে রাশিয়া ‘অবন্ধুসুলভ’ দেশগুলোর জন্য গ্যাসের মূল্য রুবলে পরিশোধ করার ওই নতুন শর্ত বেঁধে দিয়েছিল।

গ্যাজপ্রোম জানিয়েছে, এ শর্ত মেনেই গ্যাসের মূল্য রুবলে পরিশোধ করতে হবে। নেদারল্যান্ডসকেও গ্যাজপ্রোম জানিয়ে দিয়েছে, ১ এপ্রিল থেকে সরবরাহ করা গ্যাসের মূল্য রুবলেই পরিশোধ করতে হবে দেশটিকে।

ডাচ সরকারের হয়ে রাশিয়ার কাছ থেকে গ্যাস কেনে গ্যাস টেরা কোম্পানি। গ্যাস সরবরাহ বন্ধের পর কোম্পানিটি জানিয়েছে, গ্যাজপ্রমের কাছ থেকে অক্টোবর পর্যন্ত ২০০ কোটি ঘনমিটার গ্যাস পাওয়ার কথা ছিল তাদের। এখন বিকল্প উৎস থেকে এ পরিমাণ গ্যাস সংগ্রহের চেষ্টা করছে তারা।

গ্যাস টেরা জানিয়েছে, তারা রাশিয়ার শর্তসাপেক্ষ নতুন মূল্য পরিশোধ ব্যবস্থা মেনে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কিউএনবি/অনিমা/০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit