পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা পুলিশের উপর চড়াও হলে এক মহিলাসহ ৪ জন গুরুতর আহত হন । এ রিপোর্ট লেখা পর্যন্ত অর্ধদিবস সড়ক অবরোধ থাকায় যানবাহন চলাচল বন্ধ থাকে ।এদিকে, বাপ্পি হত্যার ঘটনায় তাঁর মা বিউটি বেগম বাদী হয়ে অভিযুক্ত খোকনকে আসামী করে সোমবার রাতে কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন। তবে পুলিশ এখন পর্যন্ত অভিযুক্ত আসামী গ্রেফতার করতে পারেনি।
বিউটি বেগম বলেন, ‘আমার ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এখানে প্রভাবশালী মহলের ক্ষমতা থাকায় পুলিশ এখন পর্যন্ত আসামীকে আটক করতে পারেনি।আমার ছেলে হত্যার বিচার চাই।’ লাশ নিয়ে স্বজনদের সড়ক অবরোধ প্রসঙ্গে জানতে চাইলে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ বলেন,পুলিশের লাঠিচার্জের. বিষয়টি সঠিক নয়। আমাদের পুলিশ তাদের থেকে দূরে আছে। জনপ্রতিনিধিদের দিয়ে রাস্তা থেকে অবরোধ তুলে নেয়ার জন্য বোঝানোর চেষ্টা চলছে।’
কিউএনবি/আয়শা/৩১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৯