বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩০ মে) লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় শেয়ারবাজারে সকাল থেকে সূচকের উত্থন-পতনে লেনদেন চলে। তবে দিন শেষে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, গত বৃহস্পতিবার (২৬ মে) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইস) অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বাজার ভালো হওয়ার যে ইঙ্গিত দিয়েছিলেন, তারই প্রতিফলন ঘটছে। সোমবার ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। ডিএসইতে লেনদেনে অংশ অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমলেও সিএসইতে বেড়েছে।

তথ্য মতে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৮৮.৬৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪০১.৪৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩.৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৫০.৮০ পয়েন্টে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৯টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত আছে ৩৫টির। এদিন ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৩৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের কার্যদিবসের চেয়ে ৩ কোটি টাকা বেশি।

অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৩৪.০০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২১৯.৭০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ৫৯.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০৭.১০ পয়েন্টে এবং সিএসআই সূচক ১.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৭.৭৩ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৮৬টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত আছে ৩৩টির। দিন শেষে সিএসইতে ৩০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৯ কোটি টাকা বেশি।

 

 

কিউএনবি/আয়শা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit