শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে নিখোঁজ ৫০ হাজারেরও বেশি বাণিজ্যিক এলপিজির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ভারত যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা

লিফট আতঙ্কে হাবিপ্রবি শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের মাঝে লিফট আতঙ্ক বিরাজ করছে। 

রোববার (২৯ মে) বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ ভবনের দুটি লিফটে আটকে পরেন ৭-৮ জন শিক্ষার্থী। লিফটের মধ্যে ১৫ থেকে ২০ মিনিট আটকে থাকেন তারা।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্ক্রিনে থার্ড ফ্লোর লেখা উঠে আছে। তবে থার্ড ফ্লোরের গেটে তাদের পাওয়া যাচ্ছিলো না। লিফট দুটি গেটের কাছে না আটকে দুই ফ্লোরের মাঝামাঝিতে আটকে যায়। ফলে চাবি দিয়ে বাহিরে থেকে প্রতিটি ফ্লোরে গিয়ে লিফট খোলা হলেও তারা বের হতে পারছিলেন না। 

এতে বাহিরে বা ভেতর থেকে তাদের আটকে পরার সুনির্দিষ্ট ফ্লোর নিশ্চিত হওয়া যাচ্ছিলো না।

লিফটে আটকে পরাদের মধ্যে ১৯তম ব্যাচের শিক্ষার্থী মাহফুজা পারভিন একজন। তিনি বলেন, ‘ক্লাশ শেষে ওয়াজেদ ভবনের ৫ম তলা থেকে নিচ তলায় নামার জন্য লিফটে উঠি। আমাদের লিফটে মোট দুজন ছিলাম। লিফট ৫ম তলা ও ৪র্থ তলার মাঝামাঝি এসে আটকে যায়। এরপর লিফট আর কোন কমান্ড নিচ্ছিলো না। তাতে আমরা আতঙ্কিত হয়ে পরি। তবে লিফটে থাকা হেল্প বাটনে ক্লিক করলে বাহিরে এলার্ম বেজে ওঠে।’

ভেতরে আটকে পরা অপরজন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আতিক লিফটে আটকে পরার বিষয়টি তার বন্ধুদের জানান। তারা বিভাগের স্টাফ আমিনুল ইসলামকে জানালে ভবনের গার্ড থেকে চাবি এনে লিফট খোলার চেষ্টা করা হয়। কিন্তু লিফট মাঝামাঝিতে আটকে যাওয়ায় তাদের বের করা সম্ভব হচ্ছিলো না। 

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম কর্মী, নিরাপত্তা কর্মকর্তা এবং প্রক্টর ঘটনাস্থলে উপস্থিত হন।

উপস্থিত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের লিফট সিস্টেম দুর্বল হয়ে পরায় এক প্রকার আতঙ্ক নিয়েই লিফটে ওঠেন তারা। মাঝেমধ্যেই শিক্ষক-শিক্ষার্থীরা লিফটে নানাবিধ সমস্যায় পরেন বলেও অভিযোগ করেন অনেকে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মামুনুর রশীদ বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। লিফট সিস্টেম হ্যাং হওয়ার কারণে সাময়িক সময়ের জন্য লিফট দুটি বন্ধ হয়ে গিয়েছিল। রিস্টার্ট দেয়ার মাধ্যমে পুনরায় লিফট দুটি কাজ করতে শুরু করে এবং যারা আটকে পরে তারা সুস্থভাবে বের হয়ে আসে। 

তিনি আরও বলেন, ‘প্রতি দুই মাস পরপর লিফট দুটি সার্ভিসিং করা হয়। তারপরও কেন এ ধরনের ঘটনা ঘটেছে তা খুঁজে বের করা হবে। ইঞ্জিনিয়ারিং শাখার সাথে কথা বলব এবং এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।’

কিউএনবি/অনিমা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit