সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ডিসেম্বরের হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ: আসিফ মাহমুদ ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক হবে: ইসি সচিব এসআই আলতাফ হত্যা: মূলহোতাসহ আরও ৮ আসামি গ্রেফতার বিয়ের কয়েক মাসের মাথায় নববধূ খুন, বিচ্ছিন্ন মাথা ফ্রিজে! এই দলের কাছ থেকে পিসিবির কোনো আশা নেই: শোয়েব আখতার ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা চালু আগামী অর্থবছরের মধ্যেই ঢাকার চারপাশে ২-৩ মাসের মধ্যে চালু হচ্ছে ওয়াটার বাস: নৌমন্ত্রী পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে অভূতপূর্ব সাফল্য আসতে পারে: ধর্মমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ পাকিস্তান ক্রিকেটকে কটাক্ষ করে যা বললেন ডি ভিলিয়ার্স

নেপালের নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ থেকে মিলল ১৪ মরদেহ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ১৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের সেনাবাহিনী নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। এই ধ্বংসাবশেষ থেকে ১৪ জনের মরদেহ পাওয়া গেছে। বিমানটি ২২ আরোহী নিয়ে রোববার বিধ্বস্ত হয়।

সোমবার সকালে নেপালের সেনাবাহিনীর মুখপাত্র নারায়ণ সিলওয়াল জানান, উদ্ধারকারী একটি দল বিমান যেখানে বিধ্বস্ত হয়েছে সে জায়গাটি খুঁজে পেয়েছে। 

তিনি টুইটারে যে ছবি শেয়ার করেছেন তাতে বিমানের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া ছবিতে বিমানের রেজিস্ট্রিকৃত নম্বর ৯এন-এইটি ভেঙে যাওয়া পাখার অংশে স্পষ্টভাবে দেখা গেছে।

এয়ারলাইন মুখপাত্র সুদর্শন বরতৌলা জানান, নেপালি ক্যারিয়ার তারা এয়ারের বিমানটিতে ১৯ জন যাত্রী এবং তিনজন ক্রু ছিল। যাত্রীদের মধ্যে দুজন জার্মান, চারজন ভারতীয় এবং বাদ বাকিরা নেপালী।

এয়ারলাইন সূত্রে বলা হয়েছে, বিমানটি রোববার স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটে জমসনের উদ্দেশ্যে পশ্চিমাঞ্চলীয় পোখারা শহর থেকে যাত্রা করে।

কিন্তু ১৫ মিনিটের মধ্যে এয়ার ট্রাফিকের সাথে বিমানটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

রাজধানী কাঠমান্ডু থেকে ২শ’ কিলোমিটার পশ্চিমে অবস্থিত জমসম হিমালয় আরোহীদের জন্য একটি জনপ্রিয় ট্রেকিং গন্তব্য। পোখারা থেকে বিমানে করে জমসম যেতে ২০ মিনিট সময় লাগে।

কিউএনবি/অনিমা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit