সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ডিসেম্বরের হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ: আসিফ মাহমুদ ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক হবে: ইসি সচিব এসআই আলতাফ হত্যা: মূলহোতাসহ আরও ৮ আসামি গ্রেফতার বিয়ের কয়েক মাসের মাথায় নববধূ খুন, বিচ্ছিন্ন মাথা ফ্রিজে! এই দলের কাছ থেকে পিসিবির কোনো আশা নেই: শোয়েব আখতার ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা চালু আগামী অর্থবছরের মধ্যেই ঢাকার চারপাশে ২-৩ মাসের মধ্যে চালু হচ্ছে ওয়াটার বাস: নৌমন্ত্রী পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে অভূতপূর্ব সাফল্য আসতে পারে: ধর্মমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ পাকিস্তান ক্রিকেটকে কটাক্ষ করে যা বললেন ডি ভিলিয়ার্স

কাবুলে অধিকারের দাবিতে আফগান নারীদের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‘রুটি, কাজ, স্বাধীনতা’ স্লোগান দিয়ে আফগানিস্তানের রাজধানীতে নারীরা তাদের অধিকারের উপর তালেবানের কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। 

রোববার প্রায় দুই ডজন আফগান নারী এই বিক্ষোভে অংশ নেয়।  

আগস্টে ক্ষমতা দখলের পর থেকে তালেবানরা আফগানিস্তানে মার্কিন হস্তক্ষেপের পর দুই দশকে অর্জিত নারীদের সমস্ত অর্জন কেড়ে নিয়েছে।

বিক্ষোভকারীরা শিক্ষা মন্ত্রণালয়ের সামনে “শিক্ষা আমার অধিকার! স্কুল আবার খুলুন!” ইত্যাদি স্লোগান দেয়। এ সময় তাদের অনেকেরই মুখমণ্ডল বোরকায় ঢাকা ছিল। 

এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, কর্তৃপক্ষ সাধারণ পোশাকে তালেবান যোদ্ধাদের মোতায়েন করায় সমাবেশ শেষ করার আগে বিক্ষোভকারীরা কয়েকশ মিটার পর্যন্ত মিছিল করেছে।

বিক্ষোভকারী ঝোলিয়া পারসি বলেন, ‘আমরা একটি ঘোষণা পড়তে চেয়েছিলাম কিন্তু তালেবানরা অনুমতি দেয়নি। তারা কিছু মেয়ের মোবাইল ফোন কেড়ে নেয় এবং আমাদের প্রতিবাদের ছবি বা ভিডিও ফুটেজ নিতেও বাধা দেয়।’ 

তালেবান গোষ্ঠী ক্ষমতা দখলের পর কঠোরতা অবলম্বন না করার প্রতিশ্রুতি দিয়েছিল।

১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তাদের প্রথম ক্ষমতায় থাকাকালে তারা কঠোর ইসলামি বিধিনিষেধ আরোপ করেছিল। হাজার হাজার মেয়েকে মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশুনার সুযোগের বাইরে রাখা হয়েছে। নারীদের অনেককে সরকারি চাকরিতে ফিরে আসতে বাধা দেওয়া হয়েছে।

নারীদের একা ভ্রমণের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং শুধুমাত্র পুরুষদের থেকে পৃথক দিনে রাজধানীর পাবলিক বাগান ও পার্কে যেতে পারবেন। এই মাসে, দেশটির সর্বোচ্চ নেতা এবং তালেবান প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন যে, নারীদের সাধারণত বাড়িতে থাকা উচিত।

তাদের জনসমক্ষে যাওয়ার প্রয়োজন হলে তাদের মুখমণ্ডল সহ সম্পূর্ণরূপে নিজেকে আবৃত রাখার নির্দেশ দেওয়া হয়েছে যা আন্তর্জাতিক ক্ষোভের জন্ম দিয়েছে। তালিবানরা প্রথমবার ক্ষমতায় আসার পর নারীদের জন্য বোরকা বাধ্যতামূলক করেছিল।

তালেবানরা আবারও নারীদের অধিকারের দাবিতে বিক্ষোভ নিষিদ্ধ করেছে এবং বিধিনিষেধ প্রত্যাহার করার বিষয়ে জাতিসংঘের আহ্বান প্রত্যাখ্যান করেছে।

কিউএনবি/অনিমা/২৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit