ডেস্ক নিউজ : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করতে চায় একটি স্বার্থান্বেষী মহল। এমন পরিস্থিতি তৈরি করে শিক্ষাঙ্গনকে রক্তাক্ত করতে চায়। আজ রবিবার চাঁদপুর বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, একটি মহল শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা করে অরাজকতা তৈরি করতে চায়।
কিউএনবি/আয়শা/২৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৭