রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : দেশের শেয়ারবাজার বেশ কিছুদিন পতনমুখি থাকলেও রোববার (২৯ মে) সূচকের বড় ধরনের উত্থান হয়েছে। এদিন সূচকের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৬৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৭৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪২টি কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ২৫টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

ডিএসইতে মোট ৮৩৩ কোটি ৬১ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিলো ৫৩৯ কোটি ১২ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ২২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ১৯৫ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৮২ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৬৩ পয়েন্টে, সিএসই৩০ সূচক ২৮৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৮৯ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২৭৮ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩৩টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত আছে ১২টির। দিন শেষে সিএসইতে ২১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

কিউএনবি/অনিমা/২৯.০৫.২০২২/বিকাল ৫:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit