বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

লালমনিরহাটে ট্রাকের মুখোমুখি ধাক্কা, ঘটনাস্থলেই চালকের মৃত্যু

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৫০ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাকেজ আলী (৩৪) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়।
রোববার (২৯ মে) সকাল ১১টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা চাপারতল এলাকায় আকাশ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত ট্রাকচালক মাকেজ আলী বগুড়ার শেরপুরের মির্জাপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে। 
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বগুড়ার শেরপুর থেকে পাথর নিতে বুড়িমারী স্থলবন্দর যাওয়ার পথে পাম্পের সামনে পণ্যবাহী দাড়িয়ে একটি ট্রাককে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক মাকেজ আলী নিহত হন। 
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় আহত আরও তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কিউএনবি/অনিমা/২৯.০৫.২০২২/দুপুর ২.৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit