মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

সুপ্রিমকোর্টে কড়া নিরাপত্তা কাল থেকে, কোন গেট কখন বন্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১৩৮ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ সুপ্রিমকোর্ট চত্বরে ছড়িয়ে পড়ার ঘটনায় কাল (রোববার) থেকে ওই এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুপ্রিমকোর্টে প্রবেশের মূল ফটক এদিন সকাল সাড়ে ১০টার পর থেকে বন্ধ থাকবে। তবে সার্বক্ষণিক খোলা থাকবে মাজার গেট। শনিবার সুপ্রিমকোর্ট প্রশাসন থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে প্রবেশপথসহ সুপ্রিমকোর্টের বিভিন্ন স্থান পরিদর্শন করে প্রশাসন। 

পরিদর্শন শেষে সুপ্রিমকোর্ট প্রশাসন জানিয়েছে, সুপ্রিমকোর্টের জাজেস স্পোর্টস কমপ্লেক্সসংলগ্ন মসজিদ গেট সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত থোলা থাকবে। বাংলাদেশ বার কাউন্সিলসংলগ্ন গেট দিয়ে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে শুধু গাড়ি বের হতে পারবে। তবে এ গেট দিয়ে কোনো গাড়ি ভেতরে প্রবেশ করতে পারবে না। এ ছাড়া বাংলা একাডেমির বিপরীত পাশে অবস্থিত গেটটি সার্বক্ষণিক বন্ধ থাকবে। এর আগে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমানের নেতৃত্বে সুপ্রিমকোর্ট প্রশাসনের কর্মকর্তা ও নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিরা আদালত প্রাঙ্গণের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন- হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, শাহবাগ থানার ওসি প্রমুখ। তারা পরিদর্শনের পাশাপাশি অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকিরের সঙ্গেও কথা বলেন। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ এবং ধাওয়াপাল্টা-ধাওয়া শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষটি ছড়িয়ে পড়ে সুপ্রিমকোর্ট এলাকা পর্যন্ত। ছাত্রলীগের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের অভিযোগ এনেছেন সু্প্রিমকোর্টের বিএনপিপন্থী আইনজীবী তৈমুর আলম খন্দকার।

সুপ্রিমকোর্ট চত্বরে প্রবেশ করে ছাত্রদল কর্মীদের মারধর করার ঘটনায় প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিক মিছিল করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এরপর আইনজীবী ও বিচারপ্রার্থীদের নিরাপত্তা নিয়ে বৃহস্পতিবার দুপুরে বৈঠকে বসে সুপ্রিমকোর্ট প্রশাসন। বৈঠকে উপস্থিত ছিলেন- সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান, পুলিশের রমনা অঞ্চলের ডিসি, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টরা।

বৈঠক শেষে আপিল বিভাগের রেজিস্ট্রার ও সুপ্রিমকোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী- আগামী রোববার থেকে সুপ্রিমকোর্টের নিরাপত্তা জোরদার করা হবে। সুপ্রিমকোর্টের গেটগুলোতে আনাগোনা নিয়ন্ত্রণ করা হবে। তিনি আরও জানান, বিচারপ্রার্থী ও আইনজীবীরা যাতে সুপ্রিমকোর্টে নির্বিঘ্নে-স্বাচ্ছন্দে থাকতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আদালত অঙ্গনে যাতে কোনো বহিরাগত লোক প্রবেশ করতে না পারে, সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে।

কিউএনবি/আয়শা/২৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪২
facebook sharing button
messenger sharing button

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit