সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
৮ বিভাগীয় ক্যানসার হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা চালু আগামী অর্থবছরের মধ্যেই ঢাকার চারপাশে ২-৩ মাসের মধ্যে চালু হচ্ছে ওয়াটার বাস: নৌমন্ত্রী পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে অভূতপূর্ব সাফল্য আসতে পারে: ধর্মমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ পাকিস্তান ক্রিকেটকে কটাক্ষ করে যা বললেন ডি ভিলিয়ার্স ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে ইরাকের নতুন আইনের নিন্দা যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেসন্ক : ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করাকে অপরাধ হিসেবে গণ্য করে নতুন আইন পাস করেছে ইরাক। এই নতুন আইনের তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ‌নতুন এ আইন যুক্তরাষ্ট্রকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে বলেছে, ‘এটা মত প্রকাশের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে এবং ইহুদিবিদ্বেষ প্রচারের নামান্তর।’

বৃহস্পতিবার ইরাকি সংসদ নতুন আইনটি অনুমোদন করেছে। ২০২০ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সম্পর্ক স্বাভাবিকীকরণ যে চুক্তি (আব্রাহাম অ্যাকর্ডস) হয়, ইরাকের নতুন আইনটি তার বিপরীত মতাদর্শের। নতুন আইন অনুযায়ী ইসরায়েলে ভ্রমণ বা সেখান থেকে আসা, দেশটির যেকোনো দূতাবাস পরিদর্শন, ইসরায়েলের সাথে যুক্ত সম্মেলনে অংশগ্রহণ এবং জায়নবাদী ভাবধারা প্রচারকে অপরাধ বলে গণ্য করা হবে।

সূত্র : মিডল ইস্ট আই, আল মনিটর

 

 

কিউএনবি/আয়শা/২৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit