শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের

মারিউপোলে ধ্বংসস্তূপের নিচে আরও ৭০ মৃতদেহ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পেত্রো আন্দ্রিউশচেঙ্কো নামে মারিউপোল মেয়রের একজন সহকারী বলেছেন, রাশিয়া-অধিকৃত ইউক্রেনীয় শহর মারিউপোলের একটি প্রাক্তন শিল্প ভবনের ধ্বংসস্তূপের নীচে আরও প্রায় ৭০টি মৃতদেহ পাওয়া গেছে।

শুক্রবার তিনি টেলিগ্রামে বলেন, রাশিয়ার জরুরি উদ্ধার কর্মীরা মৃতদেহগুলো খুঁজে পান এবং তাদেরকে একটি গণকবরে নিয়ে যান।

আন্দ্রিউশচেঙ্কো বলেন, তারা সেইসব লোক, যারা গোলার আঘাতে ধসে পড়া ভবনে আটকা পড়েছিলেন।

মারিউপোল মেয়রের এই সহকারী আরও বলেন, “কোনও রকম শনাক্তকরণ ছাড়াই তাদেরকে গণকবরে দাফন করা হয়। অবশ্য স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মৃতদেহের অবস্থা দেখে শনাক্ত করার জন্য মূলত কিছুই ছিল না।”

আন্দ্রিউশচেঙ্কো নিজে, শহরের মেয়র এবং অন্যান্য স্থানীয় কর্মকর্তারা শহরে না থাকায় এবং ইউক্রেনীয়-নিয়ন্ত্রিত অঞ্চলের জায়গা থেকে আর কোনো আপডেট পোস্ট না করায় বিবিসি এই তথ্য যাচাই করতে পারেনি।

তবে গত মঙ্গলবার আন্দ্রিউশচেঙ্কো জানিয়েছিলেন যে, শহরের একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে প্রায় ২০০টি মারাত্মকভাবে পচা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সূত্র- বিবিসি।

কিউএনবি/অনিমা/২৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit