বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
শাপলা চত্বর হত্যাযজ্ঞে গ্রেপ্তার দেখিয়ে লতিফ সিদ্দিকীকে কারাগারে প্রেরণ হজে বিমান টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা কমালো সরকার আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ?

পিকে হালদারকে ৭ জুন পর্যন্ত হাজতে রাখার নির্দেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অর্থপাচার মামলায় পি কে হালাদারকে ৭ জুন পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে কলকাতা আদালত। তার বিচার ভারত ও বাংলাদেশ দুই দেশের আদালতেই হবে বলে জানিয়েছেন দুদকের কমিশনার ড. মোজাম্মেল হক খান।

তিনি বলেন, ‘পিকে হালদারের সহযোগীরা অর্থপাচারের বিষয়ে আদালতের কাছে জবানবন্দি দিয়েছে। তাকে ফিরিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আরো তথ্য জানা যাবে।’

ভারতীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) ১০ দিনের রিমান্ড শেষে ১৪ দিনের জেল হেফাজতের আবেদন জানালে হালদারকে ১১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

শুক্রবার (২৭ মে) ভারতের স্থানীয় সময় দুপুর দুইটার দিকে কলকাতার ব্যাঙ্কশাল কোর্টের স্পেশাল সিবিআই এর ১ নম্বর কোর্টে হাজির করা হয় পি কে হালদার এবং তার ৫ সহযোগীকে।

গত ১৪ মে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হন এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদার। পরে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদারসহ ছয়জনকে আদালতে নেয়া হলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তিন দিনের জেরায় প্রায় ১৫০ কোটি রুপির বেশি সম্পদের হদিস পায় ইডি।

এর আগে ভারতে পি কে হালদারের বিপুল পরিমাণ অর্থের সন্ধান পায় দেশটির তদন্ত সংস্থা ইডি। এখন পর্যন্ত পি কে হালদারসহ গ্রেপ্তারদের বিরুদ্ধে অর্থ পাচার সংক্রান্ত ভারতীয় আইনের মানিলন্ডারিং অ্যাক্ট ৩ এবং ৪ ধারায় একটি মামলা দায়ের করেছে ইডি।

কিউএনবি/অনিমা/২৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit