বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

এটি মির্জা ফখরুলের নতুন আবিষ্কার: কাদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১৩৪ Time View

ডেস্কনিউজঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদ্মা সেতু নিয়ে বারবার লুটপাটের যে অভিযোগ করেছেন সে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন, এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিকৃত মস্তিষ্কের নতুন আবিষ্কার।

তিনি শুক্রবার সকালে তার বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন। পদ্মা সেতুতে লুটপাটের অভিযোগ মির্জা ফখরুলের বিকৃত মস্তিষ্কের আবিষ্কার করেছেন সে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন, এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ওবায়দুল কাদের বিকৃত মস্তিষ্কের নতুন আবিষ্কার

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবারও স্পষ্ট করে বলেন, শতভাগ স্বচ্ছতা নিয়েই পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে।

পদ্মা সেতুতে দুর্নীতির কাল্পনিক যে অভিযোগ বিএনপি মহাসচিব করছেন তার সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ দিয়ে প্রমাণ করতে না পারলে মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ক্ষমা চাইতে হবে বলেও জানান ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক দুর্নীতির অপবাদ দিয়ে পদ্মাসেতু প্রকল্প থেকে সরে গিয়েছিল, এরপর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নিজেদের অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন।

তিনি বলেন, পদ্মাসেতুর দুর্নীতি নিয়ে যে অভিযোগ বিশ্বব্যাংক করেছিল, পরবর্তীতে কানাডার আদালত পদ্মাসেতুর দুর্নীতি নিয়ে তা নাকচ করে বাংলাদেশকে নির্দোষ রায় দিয়েছেন।

মন্ত্রী বলেন, তার পর বিশ্বব্যাংকই স্বীকার করছে পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গিয়ে তারা ভুল করেছে।

এর পরও কী বিএনপি মহাসচিব পদ্মা সেতুর স্বচ্ছতা নিয়ে মিথ্যাচার করবেন? প্রশ্ন ওবায়দুল কাদেরের।

কিউএনবি/বিপুল/২৭ মে ২০২২/বিকাল৫.৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit