বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত, আড়াই ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ২২৮ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লা নগরীতে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর এক লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) দিনগত রাত ১টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা রেলওয়ের সহকারী প্রকোশলী মোরসালিন রহমান। এর আগে বৃহস্পতিবার (২৬ মে) রাত সাড়ে ১০টার দিকে নগরীর শাসনগাছা এলাকায় অবস্থিত কুমিল্লা রেলওয়ে স্টেশনের পাশে তেলবাহী একটি ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। এতে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

কুমিল্লা রেলওয়ের সহকারী প্রকোশলী মোরসালিন রহমান বলেন, চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনটি রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা রেলওয়ে স্টেশনে পৌঁছালে ট্রেনের মাঝখানের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। যেখানে দুর্ঘটনা ঘটেছে সেটি ঢাকামুখী লাইন। রাত প্রায় ১টার দিকে চট্টগ্রামমুখী লাইন দিয়ে দুই দিকের ট্রেন চলাচল শুরু হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনার কারণ আমরা খতিয়ে দেখছি। রাত সাড়ে ১২টার দিকে দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারে লাকসাম রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সেটিও উদ্ধার করা সম্ভব হবে। আর এখন রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit