বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা

ফুলবাড়ী পৌরসভার চাঁদপাড়ায় দাদন ব্যবসায়ীদের রমরমা সুদ বাণিজ্য

আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৩৭৭ Time View
আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে দাদন ব্যবসায়ীদের রমরমা সুদ বাণিজ্য। পৌরসভার ০২নং ওয়ার্ডের চাঁদপাড়া (মিস্ত্রিমোড়) নামক এলকায় রীতিমতো অফিস বানিয়ে প্রকাশ্যে চড়া সুদের ব্যবসা চালিয়ে আসছে কতিপয় বিপথগামী যুবক। সদস্য ফরম, ভর্তি ফরম, ঋণ নিতে ঋণের বিপরীতে সঞ্চয়, প্রতিদিন লভ্যাংশ ও সঞ্চয় আদায়সহ প্রতি লাখে ৪মাস মেয়াদী ঋণে ২০ হাজার টাকা সুদ দিতে হয় এসব দাদন ব্যবসায়ীদেরকে। 

ভুক্তভোগী মালেকা বেগম জানান, তিনি ১০ হাজার ঋণ নিয়েছেন ওই এনজিও থেকে, প্রতিদিন তাকে ১০০টাকা দিতে হয়। দিতে হবে মোট ৪ মাস। অর্থ্যাৎ ৪ মাসে তারা আদায় করবে ১২,০০০/= টাকা। এছাড়া ঋণের সময় সঞ্চয়, ভর্তি ফরম বাবদ টাকা এছাড়াও প্রতিদিন সঞ্চয় দিতে হয়। যদি কোন দিন টাকা দিতে না পারি তাহলে, পরবর্তীতে জরিমানাসহ টাকা পরিশোধ করতে হয়। রেজিষ্ট্রেশনবিহীন দাদন ব্যবসায়ীর একজন সুমনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা ৭জন মিলে এই এনজিও প্রতিষ্ঠা করেছি। আমাদের ৭০/৮০ হাজার টাকা ছাড়া আছে।

কিন্তু নাম প্রকাশ না করার শর্তে কতিপয় ভুক্তভোগীসহ ওই এনজিওর সদস্যরা জানান, আনুমানিক ৫ থেকে ১০ লাখ টাকা বিভিন্ন জনের ছাড়া আছে। যার লভ্যাংশ প্রতিদিনই তারা উত্তোলন করে। এ বিষয়ে উপজেলা নির্বাহী মহোদ্বয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি, দাদন ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit