বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

‘দোনবাসের যুদ্ধ এখন চরম পর্যায়ে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১৩৮ Time View

ডেস্কনিউজঃ পূর্ব দোনবাস অঞ্চলে লড়াই এখন সবচেয়ে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে বলে ইউক্রেনের উপ-প্রতিরক্ষা মন্ত্রী গান্না মালিয়ার জানিয়েছেন। ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টুয়েন্টিফোর বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক সংবাদ সম্মেলনে মালিয়ার বলেন, যুদ্ধ চূড়ান্ত তীব্রতায় পৌঁছেছে। সামনে যুদ্ধের একটি ‘অত্যন্ত কঠিন’ এবং ‘দীর্ঘ’ সময়কাল রয়েছে বলেও সতর্ক করেছেন তিনি।

এদিকে, কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বৃহস্পতিবার বলেছেন, রাশিয়া এখনো কিয়েভ দখলের আশা ছাড়েনি।

বিশ্ব অর্থনৈতিক ফোরামে ক্লিচকো বলেন, এটি পরিস্কার রাশিয়া ইউক্রেনে কোনো ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে না। তারা আসলে ‘গণহত্যা’ চালাচ্ছে।

অন্যদিকে, পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযান আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন পিপলস রিপাবলিকের (ডিপিআর) প্রধান ডেনিস পুশিলিন।

এদিকে, গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ কবে থামবে, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এই যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি হুমকির মুখে পড়েছে। অবিলম্বে যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে। শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক ও বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের নেতারা একাধিকবার বৈঠক করলেও তাতে কার্যত কোনো ফল আসেনি। আলোচনা বর্তমানে বন্ধ রয়েছে। এই যুদ্ধের ফলে নিত্যপণ্যের দাম বেড়ে চলেছে। ফলে ইউক্রেন থেকে প্রায় ৬০ লাখ মানুষ পালিয়ে গেছেন। বহু মানুষ হতাহত হয়েছেন।

কিউএনবি/বিপুল/ ২৬.১০.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ৯.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit