বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

ইউক্রেন বাহিনীকে ঘিরে ফেলার চেষ্টা, ডনবাসে ভয়াবহ হামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১১৩ Time View

ডেস্কনিউজঃ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলে ৪০টির বেশি শহরে বোমাবর্ষণ করেছে রুশ বাহিনী। এতে এই অঞ্চলের প্রায় এক ডজনের বেশি উঁচু তলার ভবন ধ্বংস হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) ইউক্রেনের কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

গত তিন মাসের যুদ্ধে ইউক্রেনের রাজধানী কিয়েভ বা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ দখল নিতে ব্যর্থ হয় রাশিয়া। এরপর দেশটির ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল দখলের দিকে মনোনিবেশ ঘটায়।

প্রতিবেদনে বলা হয়েছে, অঞ্চলটিতে রাশিয়া হাজার হাজার সেনা মোতায়েন করেছে। সেভেরোডোনেটস্ক এবং লিসিচানস্কে অবস্থানরত ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার প্রয়াসে তিন দিক থেকে আক্রমণ চালাচ্ছে। এতে ইউক্রেনের বাহিনীর পতন ঘটলে পুরো লুহানস্ক প্রদেশ রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাবে।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ভাদিম ডেনিসেনকো এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এখন সবকিছুই ডনবাসের ওপর মনোনিবেশ করা হয়েছে।’

তিনি আরও জানান, ২৫টি রাশিয়ান ব্যাটালিয়ন কৌশলগত দল ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার চেষ্টা করছে। একারণে সেখানে পরিস্থিতি খুব উত্তেজনাপূর্ণ।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর যৌথ টাস্ক ফোর্স বলেছে, রাশিয়া এই অঞ্চলের ৪০টির বেশি শহরে বোমাবর্ষণ করেছে। এতে ৪৭ টি বেসামরিক সাইট ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩৮টি বাড়ি এবং একটি স্কুল আছে।

এছাড়া, হামলায় ৫ জন বেসামরিক নিহত হয়েছে, আহত হয়েছে ১২ জন।

কিউএনবি/বিপুল/২৬.১০.২০২২ খ্রিস্টাব্দ/ বিকেল ৪.৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit