সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

আফগানিস্তানে দফায় দফায় বিস্ফোরণ, নিহত ১২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে কয়েক দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৬ মে) এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

একজন স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মাজার-ই-শরীফ শহরে কয়েকটি মিনিবাসে বিস্ফোরণে ১০ জন নিহত হন।  

এএফপিকে বালখ প্রাদেশিক পুলিশের মুখপাত্র আসিফ ওয়াজিরি বলেন, “শহরের বিভিন্ন জেলায় তিনটি মিনিবাসে বোমাগুলো রাখা হয়েছিল।”

বালখ স্বাস্থ্য বিভাগের প্রধান নাজিবুল্লাহ তাওয়ানা বলেছেন, “গাড়িতে থাকা বিস্ফোরণে নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন।”

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় বুধবার গভীর রাতে রাজধানী কাবুলের একটি মসজিদের ভেতরে আরেকটি বোমা বিস্ফোরণে অন্তত দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

কাবুলের হাসপাতালের পক্ষ থেকে একটি টুইট বার্তায় বলা হয়, মসজিদে বিস্ফোরণে পাঁচজন নিহত এবং ২২ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মসজিদে বিস্ফোরণের পর বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে সেখানে দেখা যায়। তবে এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।  

তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে বোমা হামলার ঘটনা কমে গেলেও গত রমজান মাসে দেশটিতে কয়েকটি হামলার ঘটনা ঘটে।  
সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/২৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit