মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

নবাবগঞ্জে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক ওয়ার্কশপয২

এম এ সাজেদুল ইসলাম(সাগর),নবাবগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১৪৫ Time View

এম এ সাজেদুল ইসলাম(সাগর),নবাবগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি : ২৫মে বুধবার সকাল ১০টায় দিনাজপুরের নবাবগঞ্জে ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটি- (ঘঅঅঘউ) এর আয়োজনে দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম এর সভাপতিত্বে ওয়ার্কশপ উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, সমবায় কর্মকর্তা নাসিমুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমূখ। নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন জানান, এ ওয়ার্কশপে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রতিবন্ধীর অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি সহ ১০০জন অংশগ্রহণ করেছেন।

উদ্ভোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। তিনি বলেন আমার মেয়ে একজন প্রতিবন্ধী। সে পরিবারের সবকিছু বোঝে এবং কাজ করতে পারে। কিন্তু কথা বলতে পারে না। তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে গেছি। উন্নতি হয়নি। ওয়ার্কশপে উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের যতœ সহকারে শিক্ষাদান করাব। তারাও মেধাবী হিসেবে শিক্ষা অর্জন করে দেশ সেবায় বড় ধরণের ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রংপুর কারমাইকেল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ ওহেদুজ্জামান।

কিউএনবি/অনিমা/২৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit