সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

সরকারকে ৬ দিনের আল্টিমেটাম ইমরান খানের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী দল পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান সরকারকে নির্বাচনের ঘোষণা দেয়ার জন্য ছয় দিনের আল্টিমেটাম দিয়েছেন। জিও নিউজ এ খবর জানিয়েছে।

জিন্নাহ অ্যাভিনিউতে আজাদি মার্চের অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ইমরান খান বলেন, খাইবার পাখতুনখোয়া থেকে ইসলামাবাদে পৌঁছাতে তার ৩০ ঘণ্টা সময় লেগেছে।

তিনি বলেন, আমাদের এই আজাদি মার্চে ব্যাঘাত ঘটাতে সরকার সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শান্তিপূর্ণ বিক্ষোভে তারা টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। আমাদের বাড়ি-ঘরে অভিযান চালিয়ে তছনছ করেছে। তবে তারা যা-ই করুক, আমি জাতিকে দাসত্বের ভয় থেকে মুক্ত হতে দেখেছি।

ইমরান খান বলেন, করাচিতে পিটিআইয়ের তিন কর্মী নিহত হয়েছেন। দু’জনকে রাবি ব্রিজ থেকে ফেলে দেয়া হয়েছে। এছাড়া হাজার হাজার কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, আগামী জুনে সাধারণ নির্বাচন ঘোষণার জন্য সরকারকে ছয় দিনের আন্টিমেটাম দিয়েছি। যদি সরকার তা না মানে তাহলে ছয় দিন পর আমি আবার ইসলামাবাদে আসব।

এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইকে সমাবেশ করার সুযোগ দিতে সরকারের প্রতি নির্দেশনা জারি করে দেশটির সর্বোচ্চ আদালত।

এর এর প্রেক্ষিতে বুধবার (২৫ মে) পিটিআইকে রাজধানীর এইচ-৯ ও জি-৯ এলাকার মধ্যে সমাবেশ করার অনুমতি দেয় পাকিস্তান সুপ্রিম কোর্ট।

সরকারের পদত্যাগ ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে ইসলামাবাদ অভিমুখে আজাদি মার্চ শুরু হয় বুধবার। কিন্তু দেশটির বর্তমান সরকার সেখানের রাস্তা বন্ধ করে দিলে পিটিআইয়ের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

গত মঙ্গলবার পিটিআইয়ের সমর্থকদের বিরুদ্ধে এক পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগও ওঠে। এরপর দেশটির সরকার ইমরান খানের মার্চকে নিষিদ্ধ করে।

 

কিউএনবি/অনিমা/২৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit