মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

গরমে লিচু বেশি খেলে যা হতে পারে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২
  • ২৫৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : অবশ্য আম, জাম, কাঁঠাল অনেক দিন বাজারে পাওয়া গেলেও লিচু ততদিন ধরে বাজারে পাওয়া যায় না। তাই অনেকেই একসঙ্গে অনেক লিচু কিনে থাকেন। খেয়েও থাকেন অনেক বেশি পরিমাণে, যা কখনো কখনো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। গরম পড়তেই বিরক্তিকর রোদের মধ্যে ক্লান্তি ধরলে আমরা বিভিন্ন ফল খেয়ে থাকি। এর মধ্যে লিচু অন্যতম। কোথাও বেড়াতে গেলেও আমরা সঙ্গে করে নিয়ে যাই কয়েকশ লিচু। 

লিচু বেশি খেলে কী হতে পারে

১. লিচুতে শর্করার মাত্রা বেশি। ফলে বেশি লিচু রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই ডায়াবেটিসের রোগী তো বটেই, সাধারণ মানুষকেও লিচু খাওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে।

২. লিচু সাধারণত খালি পেটে খেতে নেই। তাতে হজমের গোলমাল হতে পারে।

৩. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে লিচু সাহায্য করতে পারে। কিন্তু যাদের রক্তচাপ নিচের দিকে থাকে, তারা লিচু বেশি খেলে রক্তচাপ আরও কমে যেতে পারে।

৪. ১০০ গ্রাম লিচুতে ৬৬ গ্রাম ক্যালরি থাকে। ফলে লিচু খেলে খুব দ্রুত বাড়তে পারে ওজন।
লিচু খাওয়ার কিছু উপকার

১. প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে লিচুতে। ফলে রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে লিচু।

২. প্রচুর খনিজ লবণ, ক্যালসিয়াম ও আয়রন থাকে লিচুতে।

৩. অনেক ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট থাকে এই ফলে, যা ত্বক ভালো রাখে।

সূত্র: আনন্দবাজার

 

 

কিউএনবি/আয়শা/২৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit