মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

পার্বতীপুরের গুড়গুড়ী পল্লীতে বেওয়ারিশ কুকুরের অত্যাচারে অতিষ্ট গ্রামবাসী

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৩৭৩ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০নং হরিরামপুর ইউনিয়নের গুড়গুড়ি পল্লিতে বেওয়ারিশ কুকুরের অত্যাচারে অতিষ্ট গ্রামবাসী ও পথচারী। রেহাই পাচ্ছে না স্কুল ও কলেজ পড়–য়া শিক্ষার্থী, প্রতিনিয়ত কুকুরের আক্রমনের শিকার হচ্ছে গবাদি পশু। কুকুরের উৎপাত বৃদ্ধি পাওয়ায় উদ্ভেগ প্রকাশ করেছেন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও গুড়গুড়ি গ্রামের ধনাড্য ব্যক্তি নুর মোহম্মদ পাইকাড়। তিনি জানান এলাকায় একাধিক ব্যক্তি, গরু, ছাগল, হাঁস, মুরগি কুকুরের কামড়ে আক্রান্ত হচ্ছে। পরিচিত কিংবা অপরিচিত লোকজন এলাকায় প্রবেশ করলেই সারিবদ্ধ কুকুরের দল তেড়ে আসে কামড়ানোর জন্য। ডাংগা পাড়া এলাকার শফিকুল ইসলাম ও সিরাজুল ইসলাম জানান, কয়েকদিন আগে তাদের ছাগলকে কুকুর কামড়িও ক্ষত-বিক্ষত করেছে শুধু তাই নয় কুকুরের দল পোশা মুরগি খেয়ে সাবাড় করছে।

গুড়গুড়ি মসজিদ মোড় সহ আশপাশের কয়েকটি রাস্তায় ১০ থেকে ১৫ টি করে কুকুর দখল নিয়ে থাকে। মানুষকে দেখলেই কুকুর গুলো ঘিরে ফেলে। স্কুল কলেজ গামী শিক্ষার্থীরা বেওয়ারিশ কুকুরের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছে। মধ্যপাড়া পুলিশ ফাড়ি ইনচার্জ সিরাজুল ইসলাম পিপিএম বলেন, উচ্চ আদালতের নির্দেশনার কারণে চার পাঁচ বছর ধরে কুকুর নিধন বন্ধ ছিল, তবে পাগলা কুকুর নিধনে বাধা নেই। বেওয়ারিশ কুকুর নিধনে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রাণী সম্পদ বিভাগকে উদ্যাগ নিতে হবে। সচেতন এলাকাবাসীর অভিমত শিক্ষার্থী, পথচারী, গৃহপালিত প্রাণির নিরাপত্তার কথা বিবেচনা করে অনতিবিলম্বে বেওয়ারিশ কুকুর নিধন আবশ্যক।

কিউএনবি/অনিমা/২৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit