সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

বাইডেনের সম্মেলনের সময় রাশিয়া ও চীনের যুদ্ধবিমান মহড়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২
  • ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : টোকিওতে কোয়াড সম্মেলন চলাকালে জাপানের আকাশসীমার কাছে যৌথ মহড়া চালিয়েছে রাশিয়া ও চীনের একঝাঁক যুদ্ধবিমান। বিষয়টি নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে জাপান।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী নবুও কিশি টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, রাশিয়া ও চীনের একঝাঁক যুদ্ধবিমান দেখে জাপানের প্রতিরক্ষা বাহিনী নিজেদের যুদ্ধবিমান জড়ো করে আকাশে ওড়ায়। বিষয়টিকে জাপান সরকার উসকানি হিসেবে দেখছে বলে তিনি উল্লেখ করেন।

চীন ও রাশিয়ার যুদ্ধবিমানগুলো যখন জাপানের আকাশসীমার কাছে আসে তখন টোকিওতে জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোয়াড সম্মেলনে অংশ নিচ্ছিলেন বলে নবুও কিশি জানান।

তিনি বলেন, প্রথমে পূর্ব চীন সাগরের দিক থেকে চীনের দুটি যুদ্ধবিমান জাপান সাগরে উড়ে আসে। এরপর দুটি রুশ যুদ্ধবিমান এসে চীনা যুদ্ধবিমানের পাশাপাশি উড়তে থাকে। পরে চারটি যুদ্ধবিমান পাশাপাশি উড়ে পূর্ব চীন সাগরের দিকে যায়। কিছুক্ষণ পর রুশ যুদ্ধবিমানগুলোর পাশাপাশি আরেক জোড়া যুদ্ধবিমান উড়ে জাপান সাগরের উপর ফিরে আসে। চারটি যুদ্ধবিমান একসঙ্গে অনেক দূর উড়ে প্রশান্ত মহাসাগরের দিকে যায়।

তিনি আরও বলেন, যুদ্ধবিমানগুলোর মহড়ার সময় রাশিয়ার একটি নজরদারিতে নিযুক্ত উড়োজাহাজ জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইদো দ্বীপের কাছ দিয়ে উড়ে মূল জাপানি ভূখণ্ডের নতো উপদ্বীপের কাছে যায়। এরমধ্যে কোনো জাহাজ জাপানের আকাশসীমা লঙ্ঘন করেনি। তবে আমরা বিশ্বাস করি যে কোয়াড সম্মেলন চলাকালে উসকানি হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাশিয়া ও চীন উভয় দেশই যৌথ মহড়ার কথা নিশ্চিত করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার অ্যারোস্পেস ফোর্স ও চীনের এয়ার ফোর্সের যুদ্ধবিমান জাপান সাগর ও পূর্ব চীন সাগরের আকাশে মোট ১৩ ঘন্টা যৌথ মহড়া চালিয়েছে। এ সময় অন্য কোনো দেশের আকাশসীমা লঙ্ঘন করা হয়নি।

কিউএনবি/অনিমা/২৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit