রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

জনি ডেপের সঙ্গে প্রেমের প্রশ্নে নীরব আইনজীবী ক্যামিলি!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ২১৬ Time View

বিনোদন ডেসক্ : মামলার স্বার্থে কাজ করতে গিয়েই নাকি প্রেমের জোয়ারে ভাসছেন জনি ডেপ ও তার অ্যাটর্নি ক্যামিলি ভাসকুয়েজ। তাদের প্রেমের গুজন এখন হলিউড থেকে আদালতের পাড়ায় পাড়ায় ভেসে বেড়াচ্ছে। তবে সম্প্রতি ক্যামিলিকে এ প্রসঙ্গে জিজ্ঞেস করায় কৌশলে এড়িয়ে যান তিনি। জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের মামলার শুনানি চলছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ বিচার প্রক্রিয়ার বেশ কিছু ভিডিও। সেখানে মামলার আইনজীবী ক্যামিলি ভাসকুয়েজের সঙ্গে জনি ডেপের আচরণ ও চোখের ভাষা দেখে অনেকের ধারণা প্রেম করছেন তারা। 

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমেও চলছে চর্চা। সম্প্রতি টিএমজেড-এ একটি ভিডিও প্রকাশ পেয়েছে যেখানে দেখা গেছে ক্যামিলি এবং জনির পক্ষের অন্য আইনজীবীরা শুনানি শেষে আদালত থেকে বের হচ্ছেন। তখন ক্যামিলিকে এক পাপারাজ্জি জিজ্ঞেস করেন, লোকে জানতে চায়, আপনি কি জনি ডেপের সঙ্গে প্রেম করছেন? উত্তরে ক্যামিলি হেসে প্রশ্ন এড়িয়ে সামনে হেঁটে চলে যান। তবুও পিছু ছাড়েন না পাপারাজ্জি। ক্যামিলিকে আবারও জিজ্ঞেস করা হয়, ‘ইন্টারনেটে চর্চা চলছে। আপনি কি হ্যাঁ অথবা না বলে উত্তর দেবেন?’ এ প্রশ্নের উত্তরেও নীরব থাকেন ক্যামিলি এবং হেঁটে আরও এগিয়ে যান। তবে কি মামলার লড়তে গয়ে প্রেমে পড়ে গেলেন ক্যামিলি নাকি শুধুই বন্ধুত্ব, এ প্রশের উত্তর এখন শুধুই অপেক্ষার।
সূত্র: হিন্দুস্তান টাইমস 

 

 

কিউএনবি/আয়শা/২৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit