বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে  স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হবে না: সিইসি লেখক-শিল্পী ও সংস্কৃতি কর্মীদের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর  শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে ঝলসে দিলেন স্বজনরা ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে চরম মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি এশিয়ান গেমসের ১০ দিন আগে বন্যায় বিপর্যস্ত আইচি-নাগোয়া কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো ২শিশুর প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে: খন্দকার মারুফ পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬

তবুও তুরস্কে প্রতিনিধি পাঠাচ্ছে ফিনল্যান্ড-সুইডেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার তুরস্কে নিজেদের প্রতিনিধিদের পাঠাতে যাচ্ছে ফিনল্যান্ড ও সুইডেন। ন্যাটোতে যোগ দেওয়ায় যেন তুরস্ক বাধা হয়ে না দাঁড়ায় সেটি নিশ্চিত করতে দেশটিতে আলোচনার জন্য আসছে এ দুটি দেশের প্রতিনিধিরা। তবে প্রেসিডেন্ট এরদোগান বলেছিলেন, তুরস্কে যেন ফিনল্যান্ড-সুইডেন প্রতিনিধি না পাঠায়। সরাসরি না করার পরও এরদোগানকে বোঝাতে প্রতিনিধিদের পাঠাচ্ছেই তারা। প্রতিনিধি পাঠানোর  ব্যাপারে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো বলেছেন, আঙ্কারায় সফরের জন্য আমরা আমাদের প্রতিনিধিদের পাঠাচ্ছি, আসলে ফিনল্যান্ড ও সুইডেনের প্রতিনিধি। এটি কাল হবে সুতরাং আলোচনা অব্যহত থাকবে।

এদিকে ন্যাটোর অন্যতম পুরাতন সদস্য তুরস্ক ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি আটকে দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, এ দুটি দেশ জঙ্গীদের মদদ দেয়। ফলে তারা ন্যাটোতে যোগ দিতে চাইলেও তুরস্ক এটিতে ভেটো দেবে। কোনো দেশ যদি ন্যাটোতে যোগ দিতে চায় তাহলে বর্তমানে যে ৩০টি দেশ আছে তাদের সবার অনুমতি লাগবে। ৩০টি দেশের কোনোটি যদি ভেটো দেয় তাহলে নতুন সদস্য হিসেবে যোগ দিতে পারবে না সদস্য হওয়ার আবেদনকারী দেশটি। 

সূত্র: ডেইলি সাবাহ, দ্য গার্ডিয়ান

 

 

কিউএনবি/আয়শা/২৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit