মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম

কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় পল্লী চিকিৎসক নিহত

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১৪৩ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলার বল্লভপুর মোড়ে ট্রাক চাপায় পল্লী চিকিৎসক শহিদুল ইসলাম সাঈদ (৫৭) নামে একজন নিহত হয়েছেন। সোমবার দুপুর ২.৩০টার দিকে কুষ্টিয়া- পোড়াদহ সড়কের বল্লভপুর মোড়ে সুবর্না রাইচ মিলের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বড়িয়া টাকিমারা গ্রামের পরশ উল্লাহ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পল্লী চিকিৎসক শহিদুল ইসলাম চিকিৎসা সেবা শেষে মোটরসাইকেল যোগে পোড়াদহ থেকে বাড়ী ফিরছিলেন। পথেমধ্যে বল্লভপুর মোড়ের সূবর্না রাইচ মিলের কাছে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শহিদুল ইসলাম। দূর্ঘটনার পরই ট্রাকটি নিয়ে চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে শহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। দূর্ঘটনার বিষয়ে জগতি ক্যাম্পের ইনচার্জ এস আই মেহেদী হাসান জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ট্রাক ও চালককে সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit