মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

কুষ্টিয়ায় গাছ চাপা পড়ে শিশুর মৃত্যু

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১৪১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসায় প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গিয়ে কাটা খেঁজুর গাছের নিচে চাপা পরে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার শোমসপুর ইউনিয়নের সাতপাখিয়া গ্রামে শিশু কনক নিহত হয়। এ সময় শিশুটির মা কল্পনা পাড়ই সাথে ছিলেন। নিহত শিশু এ গ্রামের ইন্দ্রোজিত পাড়ই এর দ্বিতীয় ছেলে সন্তান। নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, মা কল্পনা শিশু কনককে সাথে নিয়ে প্রতিবেশী মনিরুল ইসলামের বাড়িতে নতুন ঘর তোলা দেখার উদ্যেশ্যে যান। এ সময় ওই প্রতিবেশীর বাড়িতে শ্রমিকরা একটি খেঁজুরের গাছ কাটছিল।

শিশুটি তার মায়ের সাথে নিরাপদ দূরত্বে অপর একটি ঘরের মেঝেতে বসেন। এ সময় হঠাৎ করে কাটা খেজুর গাছটি প্রায় ১০ ফুট দূরে বসা শিশু কনকের উপর আছড়ে পরে। ঘটনা স্থলেই শিশুটির মৃত্যু হয়। সন্তানের মৃত্যুতে শোকে পাথর বনে গেছেন বাবা ইন্দ্রোজিত। কারো কোন প্রশ্নের উত্তর দিচ্ছেন না। মৃত ছেলের পায়ের কাছে বসে আছেন অনেকটা আয়েসী ভঙ্গিতে। বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন শিশুটি মা কল্পনা। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বলেন, শিশুটি গাছ চাপা পড়ে মারা গেছে। তাই এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হবে। তবে শিশুর পরিবার আবেদন করলে ময়না তদন্ত বাদেই শিশুর সৎকার করা যেতে পারে।

:

কিউএনবি/আয়শা/২৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit