শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

নওগাঁয় ট্রাক উল্টে খাদে, ৫ মহিষের মৃত্যু

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১৪২ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলার চাংলা গ্রাম এলাকায় রাজশাহী সিটি হাট হতে আসা মহিষ বোঝায় দিনাজপুরগামী একটি ট্রাক উল্টে খাদে পড়ে ৫ মহিষের মৃত্যু হয়েছে। গত রোববার গভীর রাতে বদলগাছী উপজেলার চাংলায় এ ঘটনা ঘটে। জানা যায়, রাজশাহী সিটি হাট হতে আসা দিনাজপুরগামী একটি ট্রাক ১৫টি মহিষ নিয়ে আসার পথে সামনের এক ট্রাককে ওভারট্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হাড়িয়ে পুকুরে পড়ে এ ঘটনাটি ঘটে। এসময় খবর পেলে এলাকাবাসীসহ বদলগাছী থানার এস আই আশরাফুল আলম ও তার সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় ১০টি জীবিত মহিষ ও ট্রাক ড্রাইভারসহ ৮ জন ব্যাক্তিকে উদ্ধার করেন। পরে ঘটনাস্থলেই ৫টি মহিষ মারা যায়।

মহিষ ব্যবসায়ীরা হলেন-মহব্বত আলী শেখ, মোকলেছার, মো. বরহান আলী, মো. ছয়ফল ইসলাম, জাহিদুল ইসলাম, মো. ইকবাল হোসেন, মো. আলিম মন্ডল, তাদের সবার বাড়ি দিনাজপুর জেলার হিলি বই গ্রামে। মহিষ ব্যবসায়ীরা জানান, তারা ৭ জন রাজশাহী সিটি হাট থেকে ১৫টি মহিষ ক্রয় করে একটি ট্রাকে করে দিনাজপুর যাওয়ার পথে পথিমধ্যে বদলগাছীর চাংলা গ্রামে পৌছলে সামনের ট্রাককে ওভারট্রেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় আমাদের ১৫টি মহিষের মধ্যে ১০টি মহিষ জীবিত উদ্ধার হয়েছে। মহব্বতের ২টি, ইকবালের ২টি, আলিমের ১টি দুর্ঘটনাস্থলে মোট ৫টি মহিষ মারা যায়। তারা আরও জানান, এতে তাদের প্রায় ৫ লাখর টাকা ক্ষতি হয়েছে। বদলগাছী থানার এস আই আশরাফুল আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছাঁই। পরে এলাকাবাসীদের সঙ্গে নিয়ে দুর্ঘটনায় কবলিত জীবিত ১০টি মহিষ ও ব্যবসায়ীদের উদ্ধার করি।

 

 

কিউএনবি/আয়শা/২৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪8

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit