বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম

চারদিনের পরিচয়, এক ঘণ্টার সিদ্ধান্ত; বিয়ে করলেন অভিনেত্রী এমি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ২৯৫ Time View

ডেস্ক নিউজ : বিয়ে করেছেন অভিনেত্রী ও মডেল এমিয়া এমি। রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি কাজী অফিসে কাছের কয়েকজন বন্ধুবান্ধবদের উপস্থিততে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এমিয়া এমি’র স্বামীর নাম ফাহেয়াজ শাহরুখ। তিনি পেশায় একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা হলেও জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়।

বিয়ে প্রসঙ্গে এমি বলেন, ‘আমাদের কমন বন্ধুর মাধ্যমে পরিচয়। তা-ও সেটা চারদিনের,পরিচয়ের পাঁচদিনের মাথায় আমাদের দু’জনের মনে হয়েছে , আমারা সারাজীবন একসঙ্গে থাকতে চাই। এক ঘণ্টার সিদ্ধান্তে বিয়ে করেছি আমরা। তাই সবাইকে যেভাবে বলতে পারিনি। ইচ্ছে আছে শিগগিরই বিবাহ সংবর্ধনা অনুষ্ঠান করার। তখন সবাই দাওয়াত করার পরিকল্পনা আছে। ’

এমি বলেন, ‘যে বিশ্বাস, ভালোবাসা নিয়ে দাম্পত্য জীবন শুরু করেছি; সারাজীবন যেন এটা বজায় থাকে। ’মধুচন্দ্রিমা প্রসঙ্গে এমি বলেন, ‘ফাহেয়াজ শাহরুখ ইংল্যান্ডে চলে যাবে। তাই সেভাবে হানিমুনের এখনো কোনো পরিকল্পনা করা হয়নি। তবে ইচ্ছে আছে আমাদের হানিমুনটা পবিত্র হজের মাধ্যমে শুরু করার। এমিয়া এমি মডেল ও অভিনেত্রী। ২০১৯ সালে শাহ আলম মন্ডল পরিচালিত ‘ডনগিরি’ সিনেমায় নায়ক বাপ্পি চৌধুরীর বিপরীতে দেখা গেছে। এ সিনেমাটি সংকটের বাজারে বেশ সাড়া ফেলেছিল।   তারপর এমির মিডিয়ায় উপস্থিতি কমে যায়।

 

 

কিউএনবি/আয়শা/২৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit