মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

দিনাজপুরে ভুমি সেবা সপ্তাহ উদ্বোধন

আসাদুজ্জামান আসাদ, পার্বতীপুর, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ১২৩ Time View
আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : ভূমি অফিসে না এসে ডিজিটাল ভুমি সেবা গ্রহণ, এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ভুমি সেবা সপ্তাহ-২০২২ উদ্বোধন করা হয়েছে।

২২ মে রবিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ভুমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।  এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদসহ বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উদ্বোধন শেষে ভুমি সেবা সপ্তাহ উপলক্ষে একই স্থানে স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, বসেই খাজনা খারিজ ভূমি উন্নয়ন কর প্রধানসহ জমিজমা সংক্রান্ত বিষয় নিষ্পত্তিতে ডিজিটাল পদ্ধতিতে ঘরে ঘরে নাগরিক সেবা পৌঁছে দিতে সকাল থেকে দিনাজপুরের শুরু হয়েছে ডিজিটাল ভূমি সপ্তাহ। এতে প্রতারণা হয়রানি এবং দালাল চক্র থেকে জমি মালিকরা রক্ষার পাশাপাশি নিজেদের মূল্যবান ভূমি রক্ষায় নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। তিনি বলেন, ভূমি সংক্রান্ত জটিলতার অবসানে জমির মালিকদের অনলাইনের মাধ্যমে খাজনা খারিজ এবং নাম জারিসহ বিভিন্ন সেবা প্রদান করবেন ভূমি কর্মকর্তারা। দালালির মাধ্যমে এবং হয়রানি ছাড়াই সরাসরি ডিজিটাল সেবা নিতে পারবেন ভুমি মালিকরা। তিনি সবাইকে সতর্ক করে বলেন, ভুমি সংক্রান্ত বিষয়ে কাউকে একটি টাকাও দিবেন না।

 

 

কিউএনবি/আয়শা/২২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit